স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৬ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

ফাইনালের ক্ষীণ স্বপ্নটিও শেষ বাংলাদেশের

শ্রীলঙ্কার সঙ্গে হারের পর সাকিবের মতোই বিমর্ষ বাংলাদেশ। ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কার সঙ্গে হারের পর সাকিবের মতোই বিমর্ষ বাংলাদেশ। ছবি : সংগৃহীত

ঘরের মাটিতে ওয়ানডেতে বড় সব দলকে হারিয়ে এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন নিয়েই শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে এর পরের গল্প শুধুই হতাশার। সুপার ফোরের দুই ম্যাচ হেরে অলৌকিক কিছুর আশায় ছিল সাকিব বাহিনী। তবে সেই অলৌকিক কিছুই আর ঘটল না।

এশিয়া কাপে বাংলাদেশের একটি ম্যাচ এখনও বাকি। সেই ম্যাচ ঘিরে ক্ষীণ হলেও বেঁচে ছিল বাংলাদেশের আশা। তবে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ৪১ রানের জয় ফাইনালে ওঠার রেস থেকে সাকিবদের বিদায় করে দিয়েছে। এখন তাই ১৫ সেপ্টেম্বরের বাংলাদেশ-ভারতের লড়াই শুধুই আনুষ্ঠানিকতার।

সুপার ফোরে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে দুটি করে ম্যাচ খেলা শ্রীলঙ্কা ও পাকিস্তানের পয়েন্ট ২ করে। তারা যথাক্রমে টেবিলের দুই ও তিন নম্বরে রয়েছে। টেবিলের তলানিতে থাকা বাংলাদেশের পয়েন্ট শূন্য। ফলে পাকিস্তান ও শ্রীলঙ্কার মুখোমুখি দেখায় যারাই জয় পাবে, তাদেরই ফাইনাল নিশ্চিত হবে।

আবার পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে দুদলের রান হবে ৩ করে। সেক্ষেত্রে রানরেটের হিসাবে দুদলের মধ্যে যে কোনো একদল ফাইনালে যাবে। অর্থাৎ টাইগারদের আর কোনো আশাই বেঁচে নেই এখন।

এক জয়ে কোনোমতে এশিয়া কাপের ফাইনালে উঠলেও সুপার ফোরে এখনও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রানে হারে টাইগাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১০

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১১

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১২

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৩

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৪

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৫

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৬

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৭

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১৮

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১৯

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

২০
X