স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৩:১৪ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসফাকের জায়গায় বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

রুবাবা দৌলা। ‍ছবি : সংগৃহীত
রুবাবা দৌলা। ‍ছবি : সংগৃহীত

বিসিবি পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন হয়েছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান। কিন্তু বিসিবির নির্বাচনের পর রাতেই সিদ্ধান্ত বদলায় এনএসসি। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয় ইসফাকের। তার পরিবর্তে মঙ্গলবার (০৭ অক্টোবর) করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে বিসিবির পরিচালক পদে মনোনয়ন দিয়েছে এনএসসি।

রুবাবা বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের মতো টেলিকম খাতের প্রতিষ্ঠানে সিইও পদে কর্মরত ছিলেন।

ক্রীড়াজগতে ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন। বিসিবিতে যোগদানের পর নারী বিভাগের দায়িত্ব নিতে পারেন রুবাবা।

এর আগে, বিসিবি নির্বাচনের পর ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিককে এনএসসির পক্ষ থেকে পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে মনোনয়ন ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ইসফাক আহসানের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে দেশের একটি গণমাধ্যমকে বলেছিলেন, ‘আগামীকাল (আজ) আমরা নতুন একজন পরিচালক নিয়োগ দেব। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার যে বিতর্ক তৈরি হয়েছে, সে কারণেই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১০

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১১

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১২

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৩

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৪

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৫

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৬

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১৭

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১৮

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৯

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

২০
X