স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে রাজা

সিকান্দার রাজা। ‍ছবি : সংগৃহীত
সিকান্দার রাজা। ‍ছবি : সংগৃহীত

আইসিসির হালনাগাদ নতুন র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। শ্রীলঙ্কা সিরিজে টানা পারফর্ম করে ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেন তিনি।

জিম্বাবুয়ের তারকা এই ক্রিকেটার গত সপ্তাহের দুই ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি করার পাশাপাশি প্রথম ওয়ানডেতে ১ উইকেট নেন। জিম্বাবুয়ে দুটি ম্যাচ হারলেও তার ব্যক্তিগত পারফরম্যান্স ছিল নজরকাড়া।

৩০২ রেটিং পয়েন্ট নিয়ে রাজা পেছনে ফেলেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী (২৯২) ও আজমাতউল্লাহ ওমরজাইকে (২৯৬)। ব্যাটিংয়েও নয় ধাপ এগিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ২২তম স্থানে উঠে এসেছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের নায়ক শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা ৭ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন। আরেক লঙ্কান ক্রিকেটার জানিথ লিয়ানাগে উন্নতি করে এখন ২৯তম স্থানে। বোলিং তালিকায় শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো ৩১তম ও দিলশান মাদুশাঙ্কা ৫২তম স্থানে উঠে এসেছেন।

বোলিং র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ শীর্ষে অবস্থান আরও মজবুত করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে চার উইকেট নিয়ে তার রেটিং বেড়ে হয়েছে ৬৯০। সতীর্থ লুঙ্গি এনগিডি ৫ ধাপ এগিয়ে এখন ২৩তম স্থানে। ইংল্যান্ডের জফরা আর্চারও ১৯তম স্থানে উন্নতি করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১০

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১১

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১২

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৩

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৪

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৫

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৬

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৭

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৮

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৯

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

২০
X