স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপ ট্রফি তালাবদ্ধ করে রেখেছেন নকভি, কারও ছোঁয়াও নিষেধ

নিজের অফিসে ট্রফি তালা দিয়ে রেখেছেন নকভি। ছবি : সংগৃহীত
নিজের অফিসে ট্রফি তালা দিয়ে রেখেছেন নকভি। ছবি : সংগৃহীত

এশিয়া কাপ শেষ হয়েছে প্রায় দুই সপ্তাহ আগে। ভারত শিরোপা জিতেছে, পাকিস্তান হেরেছে—সবই ইতিহাস হওয়ার কথা ছিল। কিন্তু ট্রফিটিই এখনও হাতে ওঠেনি বিজয়ীদের! এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসসি) দুবাই অফিসে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে এশিয়া কাপ ট্রফি। আর সেটি নাকি নিজ হাতে তালা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।

পিটিআই সূত্রে জানা গেছে, নকভি অফিসে স্পষ্ট নির্দেশ দিয়েছেন—তিনি নিজে উপস্থিত না থাকা পর্যন্ত কেউ যেন ট্রফিটি না সরায় বা ভারতের হাতে না দেয়। এক ঘনিষ্ঠ সূত্রের ভাষায়, ‘নকভি নির্দেশ দিয়েছেন, কেবল তিনিই নিজ হাতে ভারতীয় দল বা বিসিসিআই-এর কাছে ট্রফি হস্তান্তর করবেন—যখনই তা সম্ভব হয়।’

ঘটনার সূত্রপাত ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপ ফাইনালে। পাকিস্তানের বিপক্ষে ভারত যখন শিরোপা জেতে, তখন পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন নকভি। কিন্তু ভারতীয় দলের পক্ষ থেকে কেউই তার কাছ থেকে ট্রফি গ্রহণ করতে রাজি হয়নি। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চরমে ওঠে, যার ছায়া পড়ে মাঠের আনুষ্ঠানিক আচরণেও।

মঞ্চে বিব্রত অবস্থায় নকভি শেষে নিজেই ট্রফিটি নিয়ে যান, আর সেটি পরে দুবাইয়ের এএসসি অফিসে তালাবদ্ধ করে রাখেন। এরপর থেকে ট্রফি আর ভারতীয় দলের হাতে তোলা হয়নি।

এ ঘটনার পর থেকেই ক্রিকেট–কূটনীতির নতুন অধ্যায় শুরু হয়েছে। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নকভির এই আচরণে তীব্র আপত্তি জানিয়েছে। জানা গেছে, আসন্ন আইসিসি বোর্ড মিটিংয়ে এই বিষয়টি তুলবে তারা—সেখানে নকভির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ তোলা হতে পারে, এমনকি তাকে আইসিসি পরিচালক পদ থেকেও অপসারণের দাবি উঠতে পারে।

এর আগে পুরো টুর্নামেন্টজুড়েই ভারত–পাকিস্তান ম্যাচে উত্তেজনা ও পারস্পরিক অবিশ্বাস ছিল স্পষ্ট। খেলোয়াড়দের মধ্যে করমর্দন এড়ানো, রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীর্যক পোস্ট—সব মিলিয়ে এশিয়া কাপ যেন হয়ে উঠেছিল মাঠের লড়াইয়ের চেয়েও বড় রাজনৈতিক মঞ্চ।

সবশেষে সেই নাটকের প্রতীক হয়ে দাঁড়িয়েছে একখানা ট্রফি—যা এখন দুবাইয়ের একটি কাচঘেরা ঘরে বন্দি, অপেক্ষায় আছে শুধু এক ব্যক্তির ‘অনুমতি’র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১০

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১২

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

১৩

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

১৪

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১৫

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১৬

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১৭

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১৮

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১৯

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

২০
X