বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৪:০০ এএম
অনলাইন সংস্করণ

ভারতকে ট্রফি না দেওয়ায় জাতীয় সম্মাননা পাচ্ছেন মহসিন নকভি

মহসিন নকভি। ছবি : সংগৃহীত
মহসিন নকভি। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালে মহসিন নকভির হাত থেকে ট্রফি হাতে নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। তবে সেই ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি এবার পাচ্ছেন দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান- ‘শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সেলেন্স গোল্ড মেডেল’।

নকভির জন্য সম্মাননা ঘোষণা করেছে সিন্ধ ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট গুলাম আব্বাস জামাল জানিয়েছেন, ‘জাতীয় মর্যাদা ও আত্মসম্মান রক্ষায় সাহসী অবস্থান নিয়েছিলেন নকভি। সেই দৃঢ়তার জন্যই তাকে এই পুরস্কারে ভূষিত করা হচ্ছে।’

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনালের পর ট্রফি হস্তান্তর পর্বেই শুরু হয় বিতর্ক। ম্যাচে জয়ী হলেও ভারতীয় খেলোয়াড়রা নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান। বিষয়টি রাজনৈতিক বার্তা হিসেবেই ব্যাখ্যা করে পাকিস্তান গণমাধ্যম। উত্তরে নকভি জানান, ‘আমি কিছু ভুল করিনি। তারা (ভারতীয় দল) চাইলে ট্রফি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসসি) দপ্তর থেকে নিতে পারে।’

এরপর থেকেই পাকিস্তানজুড়ে নকভিকে ঘিরে জাতীয়তাবাদী আবেগ ছড়িয়ে পড়ে। দেশটির রাজনীতি ও খেলাধুলার অঙ্গনে তার প্রশংসা বয়ে যায়। সমর্থকরা একে ‘জাতীয় মর্যাদা রক্ষার প্রতীকী পদক্ষেপ’ হিসেবে দেখছেন।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই করাচিতে আয়োজিত হবে আনুষ্ঠানিক পুরস্কার প্রদান অনুষ্ঠান। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানের সমন্বয় করছেন সিন্ধ বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সভাপতি খালিদ জামিল শামসি ও করাচির ক্রীড়া পরিচালক গুলাম মোহাম্মদ খান।

এশিয়া কাপের ফাইনালেই শুধু নয়, পুরো টুর্নামেন্টজুড়েই ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনা ছায়া ফেলেছিল মাঠে। ভারতীয় দল তখন পাকিস্তান খেলোয়াড়দের সঙ্গে করমর্দন এড়িয়ে চলে। এমন প্রেক্ষাপটে ফাইনালের ট্রফি বিতরণ পরিণত হয় এক কূটনৈতিক নাটকে।

ঘটনাটি এখন আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়টি তুলে ধরেছে এএসসি সভায় এবং আসন্ন আইসিসি বৈঠকেও আলোচনায় আনতে চায়।

সবশেষে, পাকিস্তানের পক্ষ থেকে এই সম্মাননাকে দেখা হচ্ছে শুধু এক ব্যক্তির নয়, বরং এক রাষ্ট্রের “মর্যাদা রক্ষার” বার্তা হিসেবে। গুলাম আব্বাস জামালের ভাষায়—

“এটি কেবল ক্রিকেট নয়, এটি আত্মমর্যাদা, সার্বভৌমত্ব এবং চাপের মুখেও মাথা না নোয়ানোর প্রতীক।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১০

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১১

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১২

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৭

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৮

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৯

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

২০
X