স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ব্ল্যাক ক্ল্যাশে খেলবেন লারা

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। ছবি : সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। ছবি : সংগৃহীত

বিশ্ব ক্রিকেট ইতিহাসে একজন জীবন্ত কিংবদন্তি হলেন ব্রায়ান লারা। ২০০৭ সালে ক্রিকেট থেকে অবসর নেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা খেলোয়াড়। তবে আবারও ব্যাট হাতে বাইশ গজে ফিরছেন রেকর্ডের বরপুত্র লারা। আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি ব্ল্যাক ক্ল্যাশ প্রতিযোগিতায় খেলবেন এই কিংবদন্তি ক্রিকেটার।

২০২৪ সালের ২০ জানুয়ারি মাউন্ট মাউঙ্গানুইয়ের তৌরাঙ্গার বে ওভালে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ব্ল্যাক ক্ল্যাশ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় টিম ক্রিকেট ও টিম রাগবি নামে দুইটি দল অংশগ্রহণ করবে। উইন্ডিজ কিংবদন্তি টিম রাগবির হয়ে খেলার জন্য নিয়োগ পেয়েছেন।

এর আগেও নিউজিল্যান্ডের মাটিতে খেলেছেন লারা। ব্ল্যাক ক্যাপসদের অনেক সাবেক ক্রিকেটারকেও চেনেন উইন্ডিজ কিংবদন্তি। তবে এতদিন শুধু ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করা লারা এবার অন্য একটি খেলায় অংশ নিবেন। টিম রাগবির হয়ে খেলার কারণে ভিন্ন স্পোর্টিং কোডের সদস্যদের সঙ্গে সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার।

টি-টোয়েন্টি ব্ল্যাক ক্ল্যাশ প্রতিযোগিতায় কাইরান রিড ও লারা টিম রাগবির অধিনায়কত্ব করবেন। অন্যদিকে টিম ক্রিকেটের নেতৃত্ব থাকবেন কিউই ক্রিকেট কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টোরি।

‘দ্য প্রিন্স অফ পোর্ট অফ স্পেন’ নামে পরিচিত লারা বলেন, ‘আমি নিউজিল্যান্ডকে ভালোবাসি এবং আমি বহু বছর ধরে অল ব্ল্যাকস এবং নিউজিল্যান্ডের রাগবির ভক্ত ছিলাম। এই বছর ক্রাইস্টচার্চে হারের প্রতিশোধ নিবো টিম রাগবির হয়ে।’

লারা আরও বলেন, ‘এই টি-টোয়েন্টি ব্ল্যাক ক্ল্যাশের অংশ হওয়া আমার জন্য বড় সম্মানের। যা আমি আমার সঙ্গী স্টিফেন ফ্লেমিংয়ের কাছ থেকে অনেকবার শুনেছি। তাছাড়া আপনি প্রতিদিন অনেক দুর্দান্ত অল ব্ল্যাকক্যাপদের সঙ্গে মাঠে নামার সুযোগ পাবেন না। সত্যিই এই অভিজ্ঞতার জন্য আমি উন্মুখ।’

টি-টোয়েন্টি ব্লাক ক্লাশ ইভেন্টের ডিরেক্টর কার্লেনা লিমার বলেন, যদি বিশ্ব ক্রিকেটে একজন খেলোয়াড় থাকে এবং ম্যাচের জন্য বেছে নিতে বলে তাহলে প্রকৃতপক্ষে লারা হবে। যদি কেউ তাকে ব্যাট করতে দেখেছে তাহলে সে জানে কেন লারাকে বেছে নিতে হবে। লারা সর্বকালের সেরাদের একজন এবং সম্ভবত এখনও গ্রহের সেরা জীবিত ক্রিকেটার।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ

বিশ্বকাপ ফাইনালে পরা পেলের জার্সি বিক্রি ৬০ কোটি টাকায়

ভুয়া আয়কর কর্মকর্তাকে ৬ মাসের কারাদণ্ড

আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ভারতের বান্দা / পৃথিবীর সবচেয়ে উষ্ণ শহরে জীবন কেমন

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

১০

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

১১

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১২

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

১৩

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

১৪

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

১৫

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

১৬

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

১৭

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

১৯

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

২০
X