স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০১:১৫ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৫, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মুল্ডারের সেই ইনিংস নিয়ে লারার চমকপ্রদ প্রতিক্রিয়া

ব্রায়ান লারা ও উইয়ান মুল্ডার। ছবি : সংগৃহীত
ব্রায়ান লারা ও উইয়ান মুল্ডার। ছবি : সংগৃহীত

বুলাওয়েও টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৬৭ রানে অপরাজিত ছিলেন উইয়ান মুল্ডার। সামনে সুযোগ ছিল টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়ার—যেটি ২০০৪ সালে ব্রায়ান লারা গড়েছিলেন ৪০০ রানে অপরাজিত থেকে।

কিন্তু মুল্ডার থেমে যান। অধিনায়ক হিসেবে দলীয় স্বার্থে ইনিংস ঘোষণা করে লারার রেকর্ডকে অক্ষত রাখেন। ম্যাচ শেষে জানান, রেকর্ড ভাঙা নয়—তিনি চেয়েছেন ক্রিকেটের কিংবদন্তির প্রতি সম্মান দেখাতে।

তবে ঘটনার পর বদলে যায় এক দিক। কিংবদন্তি ব্রায়ান লারাই জানান, মুল্ডারের উচিত ছিল রেকর্ড ভাঙা!

সুপারস্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে মুল্ডার বলেন, ‘ম্যাচের পর লারার সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছিলেন, আমি আমার নিজের ইতিহাস গড়ছি এবং আমার উচিত ছিল এগিয়ে যাওয়া। বলেছেন, রেকর্ড ভাঙার জন্যই হয়।’

লারা আরও জানিয়েছেন, ভবিষ্যতে যদি এমন সুযোগ আসে, মুল্ডারের যেন আর পিছিয়ে না থাকার মনোভাব থাকে।

তবে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার নিজের অবস্থানে অনড়। তার ভাষায়, ‘আমি এখনও বিশ্বাস করি সিদ্ধান্তটা সঠিক ছিল। খেলার প্রতি শ্রদ্ধাটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

মুল্ডার টেম্বা বাভুমা ও কেশভ মহারাজের অনুপস্থিতিতে ওই টেস্টে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে ছিলেন। ৩৬৭ রানে অপরাজিত থেকে দক্ষিণ আফ্রিকা ৬২৬/৫ রানে ইনিংস ঘোষণা করে এবং তিন দিনের মধ্যেই ম্যাচ জিতে নেয়।

যদিও কৌশলগত দিক থেকে মুল্ডারের সিদ্ধান্ত সফল ছিল, তবে ক্রিকেটবিশ্বে এখনও প্রশ্ন থেকেই যাচ্ছে—ইতিহাস গড়ার এত কাছে গিয়েও থেমে যাওয়া কি ঠিক ছিল? বিশেষত, যখন রেকর্ডধারী নিজেই বলেন ‘তুমি ভাঙতে পারতে’।

একদিকে লারার উদার বার্তা, অন্যদিকে মুল্ডারের আত্মসংযম—এই ঘটনা যেন ক্রিকেটের সৌন্দর্য ও মূল্যবোধের আরেকটি অনন্য অধ্যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

১০

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

১১

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

১২

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

১৩

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

১৪

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১৫

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

১৬

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

১৭

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

১৮

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১৯

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
X