স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে খেলছেন না মুশফিক

মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে টানা দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ। আরও একটি ম্যাচ বাকি রয়েছে টাইগারদের। এই ম্যাচে জয় পেলেও ফিরে আসতে হবে সাকিব-লিটনদের। তবে দ্বিতীয় সন্তানের বাবা হওয়ায় ভারতের বিপক্ষে মুশফিকুর রহিমকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশের।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এবারের এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সদ্য কন্যা সন্তানের বাবা হওয়ায় সেই ম্যাচে খেলবেন না মুশফিক।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভারতের বিপক্ষে মুশফিককে না পাওয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত পরিবারকে সময় দেওয়ার জন্যই বিসিবি থেকে ছুটির মেয়াদ বাড়িয়েছেন মিস্টার ডিপেন্ডেবল।

গত সোমবার মুশফিক ও তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি দম্পত্তির ঘর আলো করে আসে কন্যা সন্তান। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে গত শনিবার শ্রীলঙ্কা ম্যাচ শেষে ঢাকায় ফিরে আসেন এই উইকেটাকপার ব্যাটার। এশিয়া কাপেরে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলার কথা ছিল মুশির। তবে বিসিবি থেকে ছুটির মেয়াদ বাড়ানোয় আর শ্রীলঙ্কা যাচ্ছেন না ডান হাতি এই ব্যটার।

বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘মুশফিক আমাদের জানিয়েছে, এখনো তার স্ত্রী পুরোপুরি সেরে উঠেনি এবং এই মুহূর্তে স্ত্রী ও সন্তানদের পাশে তার থাকা প্রয়োজন। আমরা পরিস্থিতিটা বুঝতে পারছি। তাই ভারতের বিপক্ষে ম্যাচটা থেকে তাকে ছুটি দেওয়া হচ্ছে।’

এশিয়া কাপে চারটি ম্যাচ খেলেছেন মুশফিক। সুপার ফোরে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ৬৪ রানের ইনিংস খেলেন এই অভিজ্ঞ ব্যাটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহবন্দি ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ

বাংলাদেশের ভু-পর্যবেক্ষণ স্যাটেলাইটে প্রকল্পে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস, নদী বন্দরে সতর্কতা

বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা সাময়িক স্থগিতের দাবি ছাত্রশিবিরের

দুই ছেলে থাকেন অট্টালিকায়, বৃদ্ধা মায়ের ঠাঁই টিনের খুপরিতে

বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হটিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

খোয়াইয়ের বাঁধে ভাঙন, এক রাতেই ভেসে গেল মানুষের ঘর, ফসল ও স্বপ্ন

পানির চাপে গুলশান-শাহজাদপুর লিংক রোডে ধস

সরকারি হলো বান্দরবানের আলোচিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

কিউএস আফ্রিকা ফোরাম ২০২৬-এ এআইইউবির অংশগ্রহণ

১০

রাজধানীর ধোলাইখালে ধসে পড়ল সড়ক

১১

অসমাপ্ত বিপ্লব সম্পন্নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাতীয় বিপ্লবী পরিষদ

১২

জানালেন ডিএসসিসি প্রশাসক / নিউমার্কেট-ধানমন্ডির জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী

১৩

সিআইপিএস এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার আন্তর্জাতিক স্বীকৃতি

১৪

‘মেসিকে ঘুম পাড়িয়ে দেব’, হুংকার ইংলিশ কিংবদন্তির

১৫

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ

১৬

নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট

১৭

রাশিয়া ও ইরানের ৩ সশস্ত্র সংগঠনকে নিয়ে যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত

১৮

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর ড. মাইক মিলার

১৯

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা / ‘ব্যবসা করতে এককালীন ২ কোটি ও মাসে ১০ লাখ চাঁদা দিতে হবে’

২০
X