স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

১৪ বছর পর মিরপুরে এমন কীর্তি করে দেখাল টাইগাররা

প্রথম ওয়ানডেতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
প্রথম ওয়ানডেতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

নিজেদের পছন্দের ফরম্যাট ওয়ানডেতে জয় পেতে ভুলে গিয়েছিল বাংলাদেশ। সবশেষ ১২ ম্যাচের ১১টিতেই পরাজয়ের তিক্ত স্বাদ পায় টাইগাররা। বাজে পারফরম্যান্সের কারণে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ১০-এ নেমে যায় বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটা দারুণভাবেই শুরু করেছে মিরাজরা। অল্প রান নিয়েও বড় জয় তুলে নিয়েছে তারা।

বর্তমান সময়ে ওয়ানডে ফরম্যাটে ২১০ রান আহামরি কিছু নয়। এই রান নিয়ে জয়ের ইতিহাসও খুব বেশি নয় টাইগারদের। সবশেষ ২০১১ সালের ২৫ ফেব্রুয়ারি ওয়ানডে বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০৫ রান করেও জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ।

এরপর কেটে গেছে ৫৩৪৯ দিন, ১৪টি বছর। এবারও একই ভেন্যুতে ২১০ রানের কম স্কোরে জয়ের দেখা পেল টাইগাররা। মিরপুরে ছোট পুঁজি নিয়েও ম্যাচ জেতা যায় সেটি প্রমাণ করে দেখালেন রিশাদ-মুস্তাফিজরা। যদিও প্রথম ওয়ানডের উইকেট নিয়ে বেশ সমালোচনা হয়েছে। তবে লক্ষ্য যখন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করে সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে নেওয়া তখন এমন জয়ে খুশি দেশের অনেক ক্রীড়া সমর্থকরাই।

এর আগে, মিরপুরের উইকেটে নিজের ঘূর্ণির জাদু ছড়িয়ে রিশাদ হোসেন যেন লিখে গেলেন নতুন এক ইতিহাস। ব্যাট হাতে আগেই ১৩ বলে ঝড়ো ২৬ রান, এরপর বল হাতে ছয় উইকেট-ওয়ানডেতে নিজের ক্যারিয়ার সেরা পারফরম্যান্সে মিরপুরকে পরিণত করলেন একক প্রদর্শনীর মঞ্চে। তার হাত ধরেই বাংলাদেশ পেল তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৪ রানের দাপুটে জয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১০

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১১

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১২

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৩

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৪

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৫

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৬

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৭

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৮

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১৯

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

২০
X