মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

টি-টেন লিগে ৩ বাংলাদেশি ক্রিকেটার সতীর্থ হিসেবে যাদের পাবেন

টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের জার্সিতে খেলবেন সাকিব। ‍ছবি : সংগৃহীত
টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের জার্সিতে খেলবেন সাকিব। ‍ছবি : সংগৃহীত

সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পর আবুধাবি টি-টেন লিগে দল পেয়েছেন বাংলাদেশের নাহিদ রানা ও সাইফ হাসান। ১৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ড্রাফটের আগেই দল পান সাকিব। এবার ড্রাফট থেকে ছন্দে থাকা দুই টাইগার ক্রিকেটার পেয়েছেন দল।

শনিবার (১৮ অক্টোবর) হওয়া ড্রাফটে ‘বি’ ক্যাটাগরি থেকে দুর্দান্ত ফর্মে থাকা সাইফ হাসানকে দলে টেনেছে অ্যাসপিন স্ট্যালিয়ন্স। এশিয়া কাপের পর আফগানিস্তান সিরিজেও পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। এমন দারুণ পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ টি-টেন লিগে দল পেলেন সাইফ। অন্যদিকে, ‘সি’ ক্যাটাগরি থেকে দল পেয়েছেন টাইগার পেসার নাহিদ রানা।

টি-টেন লিগের আসন্ন আসরে থাকছে একাধিক তারকা ক্রিকেটার। জেসন রয়, ফাফ ‍ডু প্লেসিস, শেরফান রাদারফোর্ডের মতো ক্রিকেটাররা রয়েছে টুর্নামেন্টটিতে। এ ছাড়া সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি যে কোনো লিগকেই করে তোলে আরও জনপ্রিয়।

অ্যাসপিন স্ট্যালিয়ন্সে সাইফ সতীর্থ হিসেবে পাবেন টাইমাল মিলস, টিম সেইফার্ট, আন্দ্রে ফ্লেচার, শেরফান রাদারফোর্ডের মতো তারকাদের। ভিস্তা রাইডার্সে নাহিদ রানা সতীর্থ হিসেবে পাবেন ফাফ ‍ডু প্লেসিস, ম্যাথু ওয়েডদের। আর সাকিবই তার দলের অন্যতম তারকা। জেসন রয়, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ক্রিস জর্ডান, নিরোশান ডিকওয়েলারা খেলবেন সাকিবের সঙ্গে।

এক নজরে তিন বাংলাদেশি ক্রিকেটারের দলের স্কোয়াড-

অ্যাসপিন স্ট্যালিয়ন্স: টাইমাল মিলস, টিম সেইফার্ট, হরভজন সিং, আন্দ্রে ফ্লেচার, আভিশকা ফার্নান্দো, শেরফান রাদারফোর্ড, বিনুরা ফার্নান্দো, সাইফ হাসান, রায়ান বার্ল, আখিলেশ বোদুগুম, আলী খানি, বেন কাটিং, জোহাইর ইকবাল, ইসাম মতি উর, হাফিজ উর রেহমান, অ্যাশেমড নেড, ম্যাথু হার্স্ট, মোনাক প্যাটেল, হার্শিত শেঠ।

রয়্যাল চ্যাম্পস: জেসন রয়, অ্যাঞ্জেলো ম্যাথুস, সাকিব আল হাসান, ক্রিস জর্ডান, ড্যানিয়েল স্যামস, মোহাম্মদ শেহজাদ, নিরোশান ডিকওয়েলা, রিশি ধাওয়ান, লিয়াম ডওসন, ব্রেন্ডন ম্যাকমালেন, ইসুরু উদানা, কুইন্টন স্যাম্পসন, রাহুল চোপড়া, হায়দার রাজ্জাক, জাহিদ আলী, কেলভিন পিটম্যান, ভিসেন হালামবাগে, জিয়াউর রহমান শরীফি, অ্যারন জোন্স।

ভিস্তা রাইডার্স: ফাফ ‍ডু প্লেসিস, ম্যাথু ওয়েড, এস শ্রীশান্থ, ডোয়াইন প্রিটোরিয়াস, ভানুকা রাজাপাকশে, অ্যান্ড্রু টাই, উন্মুখ চাঁদ, বেন ম্যাকডরমট, দিলশান মাদুশঙ্কা, নাহিদ রানা, অ্যাঞ্জেলো পেরেরা, শেন ডিকসন, হার্শিত কৌশিক, আনশ টেনডন, সিপি রিজওয়ান, ইজারুল্লাহ নাভিদ, আখিম আগস্ট, মুরালি বিজয়, শরাফউদ্দিন আশরাফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X