স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে এর আগে এমনটি কখনোই করতে পারেনি বাংলাদেশ

ব্যাট হাতে আজ দারুণ খেলেছে টাইগার ব্যাটাররা। ছবি : সংগৃহীত
ব্যাট হাতে আজ দারুণ খেলেছে টাইগার ব্যাটাররা। ছবি : সংগৃহীত

সিরিজ নির্ধারণী ম্যাচে জ্বলে উঠেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে ব্যাটারদের রান করতে বেগ পেতে হলেও শেষ ওয়ানডেতেও চিত্র বদলেছে। সৌম্য-সাইফের দুর্দান্ত ওপেনিং জুটিতে ১৭৬ রান তোলে টাইগাররা। অল্পের জন্য শতক হাঁকানোর সুযোগ হাতছাড়া করেন সৌম্য। ব্যাটারদের দাপুটে দিনে মিরপুরে নতুন এক রেকর্ড গড়েছে স্বাগতিকরা।

বাংলাদেশের ইনিংসের ৩০তম ওভারের পঞ্চম বলে জাস্টিন গ্রিভসকে ছক্কা হাঁকান নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচের ১১তম ছক্কা ছিল এটি। এই ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে মিরপুরে ওয়ানডেতে এক ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। এর আগে দুবার ১০টি করে ছক্কা ছিল মিরপুরে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগাররা ছক্কা হাঁকিয়েছে ১৩টি।

এর আগে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন সৌম্য-সাইফ। গড়েন ১৭৬ রানের উদ্বোধনী জুটি—যা মিরপুরে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ। এই ভেন্যুতে সর্বোচ্চ উদ্বোধনী জুটি ছিল এনামুল হক বিজয় ও ইমরুল কায়েসের। ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে ১৫০ রানের জুটি গড়ে তুলেছিলেন তারা।

প্রথম ওয়ানডেতে ৭৪ রানের বড় জয় ও দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে হারের পর এই ম্যাচটি কার্যত সিরিজ নির্ধারণী। জিতলেই সিরিজ বাংলাদেশের, হারলে হাতছাড়া। তাছাড়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে প্রতিটি ম্যাচই টাইগারদের জন্য অতি গুরুত্বপূর্ণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১০

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১১

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১২

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৫

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১৬

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৭

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৮

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৯

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

২০
X