স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫১ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালে উঠতে শ্রীলঙ্কার দরকার ২৫৩ রান

মোহাম্মাদ রিজওয়ানের ব্যাটে লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান। ছবি : সংগৃহীত
মোহাম্মাদ রিজওয়ানের ব্যাটে লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান। ছবি : সংগৃহীত

অঘোষিত সেমিফাইনাল। জয়ী দল চলে যাবে ফাইনালে। এশিয়া কাপে সুপার ফোরের এমন সমীকরণের ম্যাচে লঙ্কানদের মুখোমুখি পাকিস্তান। টস জিতে আগে ব্যাট করতে নেমে আব্দুল্লাহ শফিক ও মোহাম্মাদ রিজওয়ানের ফিফটিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ২৫৩ রানের টার্গেট ছুড়ে দিয়েছে বাবর আজমের দল।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সাড়ে তিনটায় ম্যাচ শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে দুই ঘণ্টা দেরিতে বল মাঠে গড়ায়। তবে দুই দফা বৃষ্টির কারণে ওভার কমিয়ে ৪২ ওভারে অনুষ্ঠিত হয় ম্যাচটি। তাতে বাঁচা-মরার লড়াইয়ে সাত উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে পাকিস্তান।

খেলায় ইনজুরি এবং ভারতের কাছে রেকর্ড ব্যবধানে হারার পর একাদশে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নামে পাকিস্তান। ব্যাটিং করতে নেমে দলীয় ১১ রানের মাথায় ফিরে যান ফখর জামান। দ্বিতীয় উইকেট জুটিতে ওপেনার শফিক ও বাবর মিলে ৭৪ রানের পার্টনারশিপ গড়েন। তবে ব্যক্তিগত ২৯ রানে ওয়াল্লাগের বলে স্টাম্পিং হয়ে ফেরেন পাকিস্তান দলপতি। একাদশে সুযোগ পাওয়া মোহাম্মাদ হারিসও দ্রুতই ফিরে যান পাথারিনার বলে কট এন্ড বোল্ড হয়ে। তবে একাদশে ফেরা ওপেনার শফিক ৩টি চার ও ২টি ছক্কায় ফিফটি তুলে ৫২ রানে আউট হন।

ফাহিম আশরাফের বদলি হিসেবে সুযোগ পাওয়া বাঁহাতি অলরাউন্ডার নওয়াজ মাত্র ১২ রানে থিকসেনার বলে বোল্ড হন। একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের ১১তম ফিফটিতে পাকিস্তানকে টেনে তোলেন উইকেটকিপার ব্যাটার রিজওয়ান। ষষ্ঠ জুটিতে ইফতিখারকে নিয়ে দ্রুত গতিতে ১০৮ রান তোলেন এই পাক ব্যাটার। ইফতিখার ৪৭ রানে বিদায় নিলেও ছয় চার ও দুই ছক্কায় ৭২ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন রিজওয়ান।

শ্রীলঙ্কার পক্ষে পাথারিনা সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। এ ছাড়া মধুসান দুইটি এবং থিকসেনা ও ওয়াল্লাগে একটি করে উইকেট নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে, আহত ২

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১০

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

১১

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১২

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১৩

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১৪

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

১৫

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

১৬

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

১৭

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

১৮

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

১৯

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

২০
X