স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ

চূড়ান্ত হলো বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট, কবে কার ম্যাচ

নারী ওয়ানডে বিশ্বকাপ। ছবি : সংগৃহীত
নারী ওয়ানডে বিশ্বকাপ। ছবি : সংগৃহীত

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা এখনও শেষ হয়নি। তবে ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের চার দল। বুধবার (২৯ অক্টোবর) বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। এর পরের দিন ভারত লড়বে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে।

এবারের বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল হিসেবে লিগ পর্ব শেষ করেছে অস্ট্রেলিয়া। সাত ম্যাচে ছয় জয়ে ১৩ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে। দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেওয়া সেই জয়ের পরই নিশ্চিত হয় তাদের শীর্ষস্থান। নিশ্চিতভাবেই ফেভারিট হিসেবে সেমিফাইনালে লড়বে তারা, যদিও সেখানে তাদের জন্য অপেক্ষা করছে টুর্নামেন্টের আরেক হট ফেভারিট ভারত।

পাঁচ জয়ে ও দুই হারে ১০ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে দ্বিতীয় স্থানে। ইংল্যান্ড এখন পর্যন্ত ছয় ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে, তারা যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে তবে দ্বিতীয় স্থানে উঠবে। ভারত ছয় ম্যাচে তিন জয় ও তিন হারে সমানসংখ্যক পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা লড়বে বাংলাদেশের বিপক্ষে।

লিগপর্ব থেকে সবার আগে বিদায় নিশ্চিত করেছে বাংলাদেশ। এরপর একে একে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। সেমিফাইনাল ও ফাইনাল তিন ম্যাচের জন্যই একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে। নির্ধারিত সময়ে খেলার ফল না এলে পরদিন ফের উভয়ে মুখোমুখি হবে। তবে সেমিফাইনালে কোনো কারণে ফলাফল না এলে লিগপর্বের পয়েন্ট টেবিলে অবস্থানের ভিত্তিতে শীর্ষ দল উঠবে ফাইনালে। ফাইনালও যদি কোনোভাবে ফল না আসে সেক্ষেত্রে উভয় দল শিরোপা ভাগাভাগি করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

১০

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

১১

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

১২

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

১৩

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১৪

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১৫

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১৭

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

১৮

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

১৯

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

২০
X