স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবি প্রস্তাব দিলে অধিনায়কের দায়িত্ব নেবেন কী না, জানালেন লিটন

লিটন দাস। ছবি : সংগৃহীত
লিটন দাস। ছবি : সংগৃহীত

বাংলাদেশ টেস্ট দলের অন্যতম নিয়মিত সদস্য লিটন দাস। গত জুনে নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর কে হবেন টাইগারদের টেস্ট অধিনায়ক তা নিয়ে চলছে আলোচনা। টাইগারদের লাল বলের অধিনায়ক হওয়ার দৌঁড়ে বেশ ভালোভাবে এগিয়ে লিটন। বিসিবি থেকে প্রস্তাব দিলে টেস্টের দায়িত্ব নেবেন কী না সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বর্তমানে টি-টোয়েন্টি ফরম্যাটে দলকে নেতৃত্ব দেওয়া লিটন।

ক্রিকেটপাড়ায় বাংলাদেশের পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন সেই জল্পনা চলছে। ধারণা করা হচ্ছিল– ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ওপরই আস্থা রাখবে বিসিবি। তবে মিরাজকে ছাপিয়ে লিটন দাস নতুন টেস্ট অধিনায়কের দৌড়ে এগিয়ে। প্রথম টি-টোয়েন্টির আগে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে রোববার (২৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসা লিটন টেস্টের অধিনায়কত্ব নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন।

বিসিবি থেকে প্রস্তাব পেলে টেস্ট ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দিতে রাজি লিটন দাস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব অনেক বড় পাওয়া। আমার মনে হয় না কেউ “না” করবে। কিন্তু তাদের (বিসিবি) পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি।’

বর্তমানে লিটনের মূল চ্যালেঞ্জ টি-টোয়েন্টি নিয়ে। ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে মিলিয়ে ছয়টি ম্যাচ খেলবে। লিটন বলেন, ‘আমি চাই খেলোয়াড়রা চ্যালেঞ্জের মুখোমুখি হোক। বোলাররা চাপের মধ্যে বল করুক। এই অভিজ্ঞতা ভবিষ্যতে আমাদের অনেক সাহায্য করবে।’

বাংলাদেশ দলের ব্যাটিং বিপর্যয় এখন প্রায় নিত্যনৈমিত্তিক দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মিডল অর্ডার ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে চলছে নানা আলোচনা। তবে বিষয়টি নিয়ে তেমন চিন্তিত নন লিটন দাস।

তিনি বলেন, ‘কোনো কোনো সিরিজে কিন্তু টপ অর্ডার ভালো করবে না, তখন মনে হবে ওখানে টপ অর্ডার গ্যাপ হচ্ছে কি না। আবার অনেক সময় দেখবেন যে মিডল অর্ডার খারাপ করতেছে, তখন মনে হবে গ্যাপ হচ্ছে কি না। সেখানে দেখবেন লো অর্ডার ভালো খেলতেছে, একটা-দুইটা সিরিজ এমন হবেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১০

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১১

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১২

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৩

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৪

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৫

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৬

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১৭

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৮

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৯

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

২০
X