স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন শান্ত

নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

সাবেক টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আবারও লাল বলের ফরম্যাটে অধিনায়ক হওয়ার প্রস্তাব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি টেস্ট দলের অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হলেও শান্ত তা ফিরিয়ে দিয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) বিসিবির এক সূত্র আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, শান্ত আগেই বোর্ডকে জানিয়ে দিয়েছেন, তিনি টেস্ট দলের নেতৃত্বে ফিরতে আগ্রহী নন।

ওয়ানডে দলের অধিনায়কত্ব হাতছাড়া হওয়ার পর টেস্ট দলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান শান্ত। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন সদ্য শেষ হওয়া সিরিজের তৃতীয় ওয়ানডে শেষে শান্তর সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। আলোচনায় তিনি শান্তকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানান।

বিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘শান্ত এই মুহূর্তে নেতৃত্ব দিতে আগ্রহী নন এবং সে বিষয়টি আমাদের জানিয়েছেন।’

বিসিবি ইতোমধ্যেই টেস্ট দলের জন্য নতুন অধিনায়ক খুঁজছে। শান্ত নেতৃত্ব না নেওয়ায় বোর্ডের নজর এখন বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসের দিকে। জানা গেছে, লিটনের সম্মতির অপেক্ষায় আছে বিসিবি। আগামী ১১ নভেম্বর সিলেটে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই নতুন অধিনায়কের দায়িত্ব শুরু হতে পারে।

বর্তমান ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টেস্ট দলের নেতৃত্বে আগ্রহ দেখালেও তাকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা খুবই কম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিতলেও, তার নেতৃত্বে দলের পারফরম্যান্স আশানুরূপ হয়নি। গত জুনে দায়িত্ব নেওয়ার পর থেকে মিরাজের অধীনে বাংলাদেশ ১৩ ম্যাচে মাত্র তিনটিতে জয় পেয়েছে। ফলে বোর্ডের ভেতরে অনেকেই তার অধিনায়কত্বের মেয়াদ বাড়ানো নিয়ে সন্দিহান।

টেস্ট নেতৃত্বের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন তাইজুল ইসলাম ও মুমিনুল হক। তাইজুল আগেই প্রকাশ্যে জানিয়েছেন, তিনি টেস্ট দলকে নেতৃত্ব দিতে আগ্রহী। অন্যদিকে সাবেক অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, বোর্ড চাইলে তিনি আবারও টেস্ট নেতৃত্ব নিতে বিবেচনা করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে 

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বড় সুখবর

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩

‘পাড়ার গুন্ডা-মাস্তানের মতো কথা আপনার মুখে মানায় না’, ঢাবি ট্রেজারারকে সর্ব মিত্র চাকমা

তিন সপ্তাহ যেতেই নতুন উপাচার্য পেল জাবিপ্রবি

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি

ঋতুপর্ণার গোলে সমতা, স্বপ্ন বাড়ল বাংলাদেশের

কখন, কীভাবে দেখবেন আর্জেন্টিনা-হন্ডুরাসের ম্যাচ

রামিসা হত্যা মামলার রায় রোববার

সাইবার ঝুঁকি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় বিপদ : তথ্যমন্ত্রী

১০

১৯৭৮ বিশ্বকাপ : আর্জেন্টিনার গৌরব, নাকি বিশ্বকাপের কলঙ্ক?

১১

‘মিড-ইয়ার শপিং ফেস্টে’ আকর্ষণীয় অফার দিচ্ছে দারাজ

১২

জীবনের অর্থ নিয়ে রহস্যময় পোস্টে ফের আলোচনায় ঐশ্বরিয়া

১৩

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

১৪

গোপন বৈঠক করতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

১৫

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৬

নারায়ণগঞ্জে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

দিনাজপুরের এক হাসপাতালে ৫ মাসে বেশিরভাগই নরমাল ডেলিভারি

১৮

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার ড. বোরহান উদ্দিন

১৯

অধ্যাপক রীনাত ফওজিয়া সিনেট সদস্য নির্বাচিত

২০
X