স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ব্যাটিংয়ে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
ব্যাটিংয়ে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপের লিগ পর্বে নিজেদের সপ্তম ও শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ। বৃষ্টির কারণে প্রায় ৪৫ মিনিট পর টস অনুষ্ঠিত হয়। লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। এরপর টানা ৫ ম্যাচ হেরে সেমিফাইনালে খেলার স্বপ্ন ধুলিসাৎ হয় টাইগ্রেসদের।

ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে, নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে, দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে, অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে এবং এবং সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ রানে হেরে যায় বাংলাদেশ।

৬ ম্যাচ খেলে ১ জয় ও ৫ হারে ২ পয়েন্ট নিয়ে আট দলের টুর্নামেন্টে টেবিলের তলানিতে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফারজানা হকের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন সুমাইয়া আকতার।

৬ ম্যাচ খেলে সমান ৩টি করে জয় ও হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। ওয়ানডেতে এখন পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে ১টি করে জয় ও টাই এবং ৬টিতে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : নিগার সুলতানা (অধিনায়ক), রুবাইয়া হায়দার, সুমাইয়া আকতার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, নিশিতা আকতার নিশি, নাহিদা আকতার ও মারুফা আকতার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১০

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১১

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১২

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৩

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৪

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৫

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৬

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৭

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৮

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

২০
X