স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

কলকাতার নতুন কোচের নাম প্রকাশ

কলকাতা নাইট রাইডার্স। ছবি : সংগৃহীত
কলকাতা নাইট রাইডার্স। ছবি : সংগৃহীত

গত মৌসুমে চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই নতুন প্রধান কোচ খুঁজছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ইয়ন মরগানসহ কয়েকজনের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত ঝুঁকি না নিয়ে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি দায়িত্ব দিয়েছে নিজেদের পুরনো মুখ অভিষেক নায়ারকে।

ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর, শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি ভারতীয় দলের সাবেক সহকারী কোচ নায়ারকেই প্রধান কোচের দায়িত্ব দিতে যাচ্ছে।

কলকাতা নাইট রাইডার্সের এক কর্মকর্তা বলেন, ‘কয়েক দিন আগে নায়ারকে প্রধান কোচের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে এবং পরে গত মৌসুমের মাঝামাঝি সময় থেকে কেকেআরের অন্যতম সহকারী কোচ তিনি। এ ছাড়াও কেকেআরের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন ধরে। ড্রেসিংরুমের কোনো কিছু অজানা নয় তার। ক্রিকেটারদের সঙ্গেও তার সম্পর্ক ভালো। সে কারণেই প্রধান কোচ হিসেবে নায়ারকে বেছে নিয়েছেন কর্তৃপক্ষ। কয়েক দিনের মধ্যে নতুন কোচ হিসেবে নায়ারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’

নায়ার সম্প্রতি মহিলা প্রিমিয়ার লিগের ইউপি ওয়ারিয়র্স দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। রোহিত শর্মা, লোকেশ রাহুল, রিঙ্কু সিং ও হর্ষিত রানার মতো ক্রিকেটারদের ব্যাটিং গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। এ ছাড়া রিঙ্কু সিং ও হর্ষিত রানার মতো ক্রিকেটাররা উঠে এসেছেন তার হাত ধরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১০

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৫

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৬

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৭

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৮

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৯

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

২০
X