স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৯:২২ এএম
অনলাইন সংস্করণ

ম্যাচ হেরে যে ব্যাটারকে কাঠগড়ায় তুললেন লিটন

লিটন দাস। ছবি : সংগৃহীত
লিটন দাস। ছবি : সংগৃহীত

ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে ছোট্ট ক্যামিও ইনিংস খেলার সুনাম রয়েছে শামীম হোসেন পাটোয়ারীর। তবে প্রায়ই নিজের কাজটুকু ঠিকঠাক করতে ব্যর্থ হন তিনি। আউট হন বাজে শট খেলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি শেষে শামীমকে কাঠগড়ায় তুললেন অধিনায়ক লিটন দাস।

৩৮ রানে ৩ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন শামীম। ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে জেসন হোল্ডারকে পুল করতে গিয়ে বোল্ড হয়ে যান তিনি। ৪ বলে ১ রান করা শামীম যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন তাতে হতাশ অধিনায়ক লিটন।

শামীমকে নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে খুব বেশি উইকেট হারিয়ে ফেলেছি। শামীম যেভাবে ব্যাট করেছে, ওর ব্যাটিংয়ে আমি খুব হতাশ হয়েছি। তাকে এটা নিয়ে ভাবতে হবে। সবসময় ক্রিজে এসে মারলেই হবে না। কখনো কখনো দায়িত্ব নিতে হয়, নিতে হবেই।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগার বোলাররা ভালো করলেও শেষদিকে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। বিশেষ করে শেষ ৩ ওভার খরুচে বোলিং করে তারা। শেষ ওভারগুলোতে আরও ভালো করা প্রয়োজন ছিল বলে মনে করেন লিটন।

তিনি বলেন, ‘প্রথম ১০ ওভার তারা দারুণ ব্যাট করেছে। উইকেটটা কিছুটা ধীর ছিল। আমরা যদি শুরুতেই উইকেট নিতে পারতাম, তাহলে তারা চাপে থাকত। শেষের ওভারগুলোয় আমাদের আরও ভালোভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা দরকার ছিল। পরের ম্যাচে এটাতে আমরা নজর দিব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটি টাকা ঘুষের অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন এই প্রুফটা দেখাতে: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১০

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

১১

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

১২

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

১৩

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

১৪

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১৫

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১৬

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১৭

শেখ সাঈদ আরসালানের কবিতা

১৮

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১৯

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২০
X