মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১০:২০ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ কেন হারল, কারণ জানালেন সাকিব

বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ফ্লাডলাইটে আলোকিত সন্ধ্যা শেষ হলো হতাশায়। দারুণ সূচনা করেও ব্যাটিং ধসে শেষ পর্যন্ত ১৬ রানে হেরে গেল বাংলাদেশ। রোভম্যান পাওয়েল, শাই হোপদের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। টাইগার পেসার তানজিম সাকিব মনে করেন, টপ অর্ডারদের ব্যর্থতাই বাংলাদেশের পরাজয়ের মূল কারণ।

বাংলাদেশের জন্য কাজটা কঠিন করে দিয়েছে টপ-অর্ডাররা। সাইফ হাসান, তানজিদ তামিম এবং অধিনায়ক লিটন কেউই পারেননি নিজেদের সেরাটা দিতে। ম্যাচের পর হতাশা সাকিবের কন্ঠেও।

তিনি বলেন, ‘শেষের দিকে শিশির থাকায় বল অনেক সহজে ব্যাটে আসছিল। আমার কাছে মনে হয়, যদি একটা সেট ব্যাটার থাকত তাহলে খেলাটা সহজ হতো। কারণ, শেষ দুই ওভারে ৩০ রান লাগত, একটা ব্যাটসম্যান থাকলে সব সময় এই ম্যাচ হাতের মধ্যে থাকে।’

ব্যাটারদের দায়িত্বহীনতাকে দায়ী করে তিনি বলেন, ‘আমাদের ব্যাটসম্যানদের উইকেটগুলো গেছে পাওয়ার প্লেতেই। তারা যদি সেট হয়ে আউট হতো, তাহলেও পরিস্থিতিটা ভিন্ন হতে পারত। কিন্তু বেশিরভাগ ব্যাটসম্যানই সেট হওয়ার আগেই আউট হয়েছে। আমি মনে করি, মিডল-অর্ডারের ব্যাটসম্যানরা আরও একটু দায়িত্ব নিতে পারত। যারা শুরুতেই আউট হয়ে গেছে, তারা যদি দায়িত্ব নিয়ে খেলা আরেকটু গভীরে নিয়ে যেতে পারত, তাহলে ম্যাচটা হয়তো ভিন্ন হতো।’

তানজিম সাকিব আরও বলেন, ‘আসলে শেষ (ম্যাচটা) করতে পারলে খুব ভালো লাগত। কারণ, আমি পুরো সেট ছিলাম, বল অনেক ভালো ব্যাটে লাগছিল। নাসুম ভাইও আমাকে ভালো সাপোর্ট দিচ্ছিলেন। মনে হচ্ছিল আমি একটা ব্যাটারকে নিয়ে ব্যাটিং করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X