বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে পাকিস্তান শিবিরে দুঃসংবাদ

পাকিস্তান পেসার নাসিম শাহ । ছবি : সংগৃহীত
পাকিস্তান পেসার নাসিম শাহ । ছবি : সংগৃহীত

গতকাল রাতে শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার পর নতুন করে দুঃসংবাদ পেয়েছে এবারের এশিয়া কাপের আয়োজকরা। ভারতের বিরুদ্ধে ডান কাঁধের চোটে পড়া পেসার নাসিম শাহকে আসন্ন বিশ্বকাপের প্রথম কয়েকটি ম্যাচে পাবেন না বলে শঙ্কা প্রকাশ করেছে অধিনায়ক বাবর আজম।

এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে রিজার্ভ ডেতে বোলিং করার সময়ে কাঁধে চোট পান নাসিম। এরপর আর বোলিং করতে দেখা যায়নি এই তরুণ পেসারকে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে হারার পর সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক জানান, নাসিমকে বিশ্বকাপের শুরুতে নাও পাওয়া যেতে পারে। তাছাড়া কত দিনের মধ্যে সেরে উঠবেন এই পেসার, এখনো পরিষ্কার করে কিছু বলেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ৫ অক্টোবর নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ম্যাচ দিয়ে ভারতে শুরু হবে বিশ্বকাপ। পরের দিনে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। তবে সেই ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে নাসিম ফিট থাকবেন কি না, নিশ্চিত করেননি বাবর আজম।

ভারতের বিপক্ষে নাসিম ছাড়াও চোট পেয়েছিলেন হারিস রউফ। তবে হারিসকে বিশ্বকাপের শুরু থেকেই পাওয়ায় ব্যাপারে আশাবাদী পাকিস্তান দল। এশিয়া কাপে নাসিমের বদলি খেলোয়াড় হিসেবে জামান খানকে ডাকে বাবর বাহিনী। কিন্ত হারিসের বদলি হিসেবে কাউকে দলে নেয়নি পাকিস্তান।

বিশ্বকাপে নাসিম ও হারিস রউফকে দলে পাওয়ার বিষয়ে বলেন, ‘হারিস রউফের অবস্থা ভালো। তার পিঠে হালকা একটু টান লেগেছে। কিন্তু সে বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবে। তবে নাসিমের চোট থেকে সুস্থ হয়ে উঠতে কত দিন লাগবে, তা জানি না। আমার মতে, নাসিমকেও বিশ্বকাপের শেষ দিকে পাওয়া যাবে। দেখা যাক কী হয়।’

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই চোটের মধ্য দিয়ে যাচ্ছেন নাসিম। পিঠের চোটে প্রায় ১৪ মাস মাঠের বাইরে ছিলেন ২০ বছর বয়সী এই পেসার। পাকিস্তানের হয়ে ১৪ ম্যাচ খেলে ৩২ উইকেট শিকার করেন নাসিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X