স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩১ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ 

শামির বলে আউট হয়ে ফেরত যাচ্ছেন লিটন দাস । ছবি : সংগৃহীত
শামির বলে আউট হয়ে ফেরত যাচ্ছেন লিটন দাস । ছবি : সংগৃহীত

সুপার ফোর পর্বে এখনো পর্যন্ত দুই ম্যাচ খেলে কোনো জয় পায়নি বাংলাদেশ। ইতোমধ্যেই আসর থেকেও ছিটকে গেছে তারা। আজ নিয়মরক্ষার শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিং শুরু করে সাকিব আল হাসানের দল। আগে ব্যাটিংয়ে নেমে অবশ্য সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। দলীয় ২৫ রানের আগেই ফিরে গেছে দলের টপ অর্ডার।

ম্যাচের প্রথম বলে চার মেরে খেলা শুরু করেছে বাংলাদেশ। মোহাম্মদ শামির বলে স্কয়ার লেগে চার হাঁকান তানজিদ হাসান তামিম। ওই ওভারে বাংলাদেশ তুলে ৫ রান। শার্দুল ঠাকুরের পরের ওভারে তামিম একাই তুলেন ৮ রান। তবে ম্যাচ শুরুর সুখ স্মৃতি বলতে গেলে বাংলাদেশের এতটুকুই।

নিজের দ্বিতীয় ওভারে প্রথম বলেই লিটন দাসকে তুলে নেন শামি। ভারতীয় পেসারের বলে সরাসরি বোল্ড হন বাংলাদেশি ওপেনার। লিটন ফিরে যাওয়ার পর নামেন এই ম্যাচ দিয়ে দলে ফেরা এনামুল বিজয়।

পরের ওভারে প্রথম বলে শার্দল ঠাকুরের শিকারে পরিণত হন তামিম। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নামা তরুণ এই ওপেনারও লিটনের মতো সরাসরি বোল্ড হন। ১২ বলে তিনি করেন ১৩ রান।

তামিম যাওয়ার পর অধিনায়ক সাকিব ক্রিজে আসেন তবে সাকিবকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি বিজয়। শুরু থেকেই ঠাকুরের বলে অস্বস্তিতে ছিলেন এই ম্যাচ দিয়ে দলে ফেরা এই ব্যাটার। তবে ঠাকুরের বলেই উইকেট দিয়ে আসলেন বিজয়। শর্ট বলে পুল করতে গিয়ে খাড়া ওপরে ক্যাচ তুলে উইকেটকিপারের হাতে ধরা পড়ে নিজের অস্বস্তিকর ইনিংসের ইতি টানেন বিজয়।

ক্রিজে এখন আছেন সাকিব ও মিরাজ। দশ ওভার শেষে টাইগারদের সংগ্রহ তিন উইকেটে ৪৪ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

‘আমরা সবাই মেসিকে মিস করব’

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

১০

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

১১

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

১২

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

১৩

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

১৪

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১৫

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

১৬

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

১৭

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

১৮

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৯

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

২০
X