স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

আজ বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড দল

আয়ারল্যান্ড দল। ছবি : সংগৃহীত
আয়ারল্যান্ড দল। ছবি : সংগৃহীত

দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। এই প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড দুটি টেস্ট ম্যাচ খেলবে। সর্বশেষ ২০২৩ সালে বাংলাদেশ সফরে আইরিশরা একটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটি একটি বিশেষ কারণে বাংলাদেশের জন্য স্মরণীয় হতে যাচ্ছে। এই সিরিজে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।

আগামী ১১-১৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট ও ১৯-২৩ নভেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৭ ও ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে টি-২০ সিরিজের তিনটি ম্যাচ।

আয়ারল্যান্ড টেস্ট স্কোয়াড : এ্যান্ড্রু বালবিরনি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, কেড ক্রামিচেল, স্টিফেন ডোহেনি, গাভিন হোয়ে, গ্র্যাহাম হিউম, ম্যাথু হামফ্রেস, এন্ডি ম্যাকব্রিন, ব্যারি ম্যাককার্থি, লিয়াম ম্যাককার্থি, পল স্টার্লিং, জর্ডান নেইল, হ্যারি টেক্টর, লোরকান টাকার, ক্রেইগ ইয়ং।

আয়ারল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড : পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক আদায়ের, রস আদায়ের, বেন কালিটজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রেস, জস লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লোরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়ং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১০

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১১

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১২

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৩

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৪

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৫

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৬

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৭

রামিসা হত্যা মামলার রায় আজ

১৮

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৯

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

২০
X