কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে যুক্ত হলো আরেকটি নতুন রিয়েকশন 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা এখন কয়েকশ কোটি। নিয়মিত আপডেট ও নতুন ফিচারের কারণে এ প্ল্যাটফর্মটি সবসময়ই ব্যবহারকারীদের আগ্রহের কেন্দ্রে থাকে। তবে অনেক সময় নতুন ফিচারগুলো এতটাই নীরবে যুক্ত হয়, বেশিরভাগ ব্যবহারকারী তা টেরই পান না।

এবার ব্যবহারকারীদের জন্য আরেক নতুন ফিচার নিয়ে এলো ফেসবুক। ফেসবুক তাদের মোবাইল অ্যাপে পরীক্ষামূলকভাবে চালু করেছে ‘ডিসলাইক’ বাটন। যদিও ফিচারটি এখনও সবার জন্য উন্মুক্ত হয়নি, তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

কী নতুন আঝে ফেসবুকে ‘ডিসলাইক’ বাটনের

ফেসবুকের মোবাইল অ্যাপ আপডেটের পর অনেক ব্যবহারকারী এখন নতুন ‘ডিসলাইক’ বাটন দেখতে পাচ্ছেন, যার মাধ্যমে মন্তব্যে বা কমেন্টে বক্সে রিয়েকশর বাটনে চাপ দিয়ে সহজেই বিরূপ প্রতিক্রিয়া জানানো যাবে। শুরুতে ফেসবুক নিচের দিকে তীরচিহ্নযুক্ত একটি “Annoying” বাটন পরীক্ষামূলকভাবে চালু করেছিল। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেটির নাম বদলে আরও পরিচিত শব্দ ‘Dislike’ রাখা হয়।

তবে ‘ডিসলাইক’ ফিচারটি এখনো ফেসবুকের ওয়েব সংস্করণে চালু হয়নি। এটি কেবল মোবাইল অ্যাপেই দেখা যাচ্ছে। আবার সব মোবাইল ফোনেও ফিচারটি দৃশ্যমান নয়। মেটার পক্ষ থেকেও এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, ফেসবুক প্রথমে সীমিত সংখ্যক ব্যবহারকারীর কাছে ফিচারটি পরীক্ষামূলকভাবে দিচ্ছে, প্রতিক্রিয়া পর্যবেক্ষণ শেষে ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত করবে।

তবে অনেকের মনে প্রশ্ন কেন এলো এই ‘ডিসলাইক’ বাটন

দীর্ঘদিন ধরে প্রতিবাদ, অসন্তোষ বা অসম্মতি প্রকাশের জন্য একটি স্পষ্ট বিকল্প চেয়ে আসছিলেন ব্যবহারকারীরা। ‘লাইক’ বা অন্যান্য রিয়েকশন সাধারণত ইতিবাচক অনুভূতি প্রকাশ করে; কিন্তু সব পোস্ট বা মন্তব্য যে আনন্দ, সহমত বা সমর্থনের যোগ্য, তা নয়। তাই নতুন করে যুক্ত হলো এই ফিচার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X