স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১০:৩৫ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদের বিপিএল খেলা নিয়ে এলো নতুন সিদ্ধান্ত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি: সংগৃহীত

স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযুক্ত হিসেবে নাম আসা খেলোয়াড়, কর্মকর্তাদের আসন্ন বিপিএলের বাইরে রাখা হবে। প্রথমে এমন সিদ্ধান্ত নিলেও সেটিতে এসেছে পরিবর্তন।

সিদ্ধান্ত ছিল, বিপিএলে কোন কোন ক্রিকেটারদের দলে নিতে পারবে দলগুলো তা অনানুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফিক্সিংয়ে অভিযুক্ত কোচ–কর্মকর্তারাই কেবল আসন্ন বিপিএলে অংশ নিতে পারবেন না। তবে অভিযুক্ত খেলোয়াড়েরা থাকবেন ড্রাফটে। এমনকি তাদের খেলতেও নেই বাধা। পারফরম্যান্সের ভিত্তিতে বিপিএলের পরবর্তী আসরে খেলতেও পারবেন তারা।

গভর্নিং কাউন্সিলের এক কর্মকর্তা জানান, অনেকের বিরুদ্ধে অভিযোগ পুরোপুরি প্রমাণিত না হওয়ায় আরও তদন্ত প্রয়োজন। অভিযোগ পুরোপুরি প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত ওই সব ক্রিকেটাররা বিপিএল খেলতে পারবে। বিসিবির দুর্নীতি দমন বিভাগের পরামর্শক অ্যালেক্স মার্শালও একই রকম পরামর্শ দিয়েছিলেন।

বিপিএলে অভিযুক্ত ক্রিকেটাররা খেলতে পারলেও তাদের ওপর বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছেন গভর্নিং কাউন্সিলের ওই কর্মকর্তা। তার ভাষায়, খেলোয়াড়দের গতিবিধি থেকে শুরু করে ফোন—সবই থাকবে নজরে।

সূত্র: প্রথম আলো

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X