রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

তরুণীকে সাহায্য করতে গিয়ে বিপাকে তরুণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলন্ত সিঁড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন এক তরুণী। চোখে মুখে ভয় নিয়ে পা কাঁপছিল তার। কিন্তু সিঁড়িতে উঠতে হবে বলে দ্বিধা নিয়েই দাঁড়িয়ে ছিলেন। ঠিক এমন বিপদের মুহূর্তেই তার পাশে দাঁড়ানো এক তরুণ সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এলেন।

তরুণ প্রথমে ভেবেছিলেন, তরুণীর হাত ধরে তাকে সিঁড়িতে তোলার কাজটা হয়তো সহজ করবেন। কিন্তু ঘটনাাটি ঘটে গেল তার উল্টো, তরুণের হাত বাড়ানো মাত্রই তরুণী এতটাই ভয় পেয়ে গেলেন যে আচমকা লাফিয়ে উঠে পড়লেন তার কোলে।

আর এতে মুহূর্তেই ভারসাম্য হারিয়ে দু’জনেই পড়ে গেলেন চলন্ত সিঁড়িতে। চারপাশে চমকে উঠল লোকজন। কিছুক্ষণের মধ্যেই তরুণ অবশ্য নিজেকে সামলে নিলেন, তরুণীকে কোলে তুলে আবার দাঁড় করালেন সিঁড়ির এক ধাপে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ভারতের এমনই এক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। তবে ঘটনাটি কোথায় আর কখন ঘটেছে—তা স্পষ্ট নয়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারও এটি শেয়ার করেছে। ধারণা করা হচ্ছে, ভাইরাল হওয়ার নেশায় ভিডিওটি সাজানো নাটক।

এদিকে ভিডিওটি দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ বলছেন-দুজনেই বেঁচে গেলেন বড় রকমের বিপদ থেকে। আবার অনেকে মনে করছেন, এ সবই সামাজিক যোগাযোগমাধ্যমে রিল বানানোরর জন্য পরিকল্পিত নাটক। ঘটনা যাই হোক সেটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক মিলিয়ন মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১০

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১১

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১২

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৩

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৪

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৫

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৬

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৭

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৮

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৯

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

২০
X