স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১২:০৪ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

কোচ সালাউদ্দিনকে নিয়ে এবার মন্তব্য করলেন আশরাফুল

মোহাম্মদ সালাউদ্দিন ও আশরাফুল। ছবি: সংগৃহীত
মোহাম্মদ সালাউদ্দিন ও আশরাফুল। ছবি: সংগৃহীত

চুক্তির মেয়াদ বাকি থাকতে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। তার এমন সিদ্ধান্তের আগেই আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় মোহাম্মদ আশরাফুলকে। সাবেক এই তারকা ক্রিকেটার এবার কোচ সালাউদ্দিনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মন্তব্য করেছন।

আশরাফুল জানান, সালাউদ্দিনসহ সবার সঙ্গে তার রয়েছে সুসম্পর্ক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সবার সঙ্গেই আমার ভালো সম্পর্ক রয়েছে। আমি সেরকম (সম্পর্ক খারাপ হওয়ার মতো) কেউ নই। সালাউদ্দিন ভাইয়ের সঙ্গেও সম্পর্ক ভালো। আমি যখন অধিনায়ক ছিলাম তখনো উনি কাজ করেছেন। তাই যেমনটা ভাবা হচ্ছে, তেমন কিছু নয়।’

নতুন দায়িত্ব পেয়ে খুশি আশরাফুল। নতুন ভূমিকায় ফিরছেন বাংলাদেশের ড্রেসিংরুমে। তিনি বলেন, ‘ক্রিকেট ছাড়ার পর আমি মাঠেই থাকতে চেয়েছি। সে অনুসারে কোচিংয়ে এসেছি। আবারও বাংলাদেশের ড্রেসিংরুমে ফিরতে পেরে আমি আনন্দিত। অনেক কিছু দেখেছি এখানে। এখন সেসবই ভাগাভাগি করে নিতে চাই বর্তমান ক্রিকেটারদের সঙ্গে এবং এই অনুভূতি দারুণ।’

জাতীয় দলের ড্রেসিংরুমে কৌশলগত দিকের চেয়ে মানসিক দিক নিয়েই কাজ করার কথা বলেছেন আশরাফুল। সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, ‘কীভাবে সফল হয়েছি এবং কী কারণে হতে পারিনি, এসবের নেপথ্য কারণ ভাগাভাগি করার চেষ্টা করব। এই খেলায় কৌশলগত দিকের চেয়ে মানসিকভাবে বেশি শক্তিশালী হতে হবে। জাতীয় দলের ড্রেসিংরুমে আমি এসব নিয়েই কাজ করব। এ নিয়ে যদি আপনার স্পষ্ট ধারণা থাকে, ব্যাটিং-পারফরম্যান্স দুটোই করা সহজ হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১০

আজকের নামাজের সময়সূচি

১১

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১২

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৩

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৪

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৭

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৮

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৯

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

২০
X