স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রাসেলকে ছেড়ে দিল কলকাতা

কলকাতার জার্সিতে রাসেল। ছবি : সংগৃহীত
কলকাতার জার্সিতে রাসেল। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এমন দৃশ্য আসলেই বিরল— দশকের পর দশক একসঙ্গে পথ চলা, আর একদিন হঠাৎ ঘোষণা আসে বিচ্ছেদের। কলকাতা নাইট রাইডার্স আজ ঠিক সেই নাটকীয় মুহূর্তই তৈরি করল।

দুই হাজার রান ও একশ উইকেট— যে অর্জন আইপিএলে মাত্র দুই ক্রিকেটারের, তাঁদের একজন কলকাতার ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। আর তাকেই অফিশিয়ালি রিলিজ করে দিল কেকেআর।

শুধু পরিসংখ্যান নয়; আইপিএলের আবেগ, গতির প্রতীক তিনি। ইডেনে যখন ব্যাট হাতে নেমেছেন, তখন ম্যাচ বদলে গেছে কয়েক ওভারে। সেই রাসেল, ফ্র্যাঞ্চাইজির প্রাণপুরুষ— এখন ইতিহাস।

২০১৪ সালে কলকাতার জার্সি গায়ে চাপিয়েছিলেন রাসেল। তারপর টুকরো টুকরো আগুনে ইনিংস, ব্যাট-বল দুদিকেই প্রভাব— রাসেল হয়ে ওঠেন কেকেআরের হৃদস্পন্দন। ২০২৫ মেগা অকশনের আগে ১২ কোটি রুপিতে তাকে ধরে রাখা হয়েছিল। তবে ২০২৬ মৌসুমের আগে সিদ্ধান্ত বদলে গেল।

ফ্র্যাঞ্চাইজি সূত্রে বোঝা যাচ্ছে, গত মৌসুমের আগেই রাসেলকে ছেড়ে দেওয়ার ভাবনা ছিল। বয়স ৩৭, দল নতুন পরিকল্পনায় যেতে চাইছিল। কিন্তু তখন সে সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল। এবার আর নয়।

রাসেল শুধু একজন পাওয়ারহিটার নন, আইপিএলের ইতিহাসে বিরল ‘অলরাউন্ডার-মন্সটার’। যে দুই ক্রিকেটার ২০০০+ রান ও ১০০ উইকেট নেওয়ার মাইলফলক ছুঁয়েছেন—তাদের একজন আন্দ্রে রাসেল, আরেকজন রবীন্দ্র জাদেজা কাকতালীয়ভাবে তাকেও এ বছর দল ছাড়তে হয়েছে।

এখন প্রশ্ন রাসেলকে কোন ফ্র্যাঞ্চাইজি টার্গেট করবে? এই রাসেল এখনো ম্যাচে ৬ বলে ছবি পাল্টে দিতে পারেন। মেগা অকশনে তার নাম উঠলে লড়াই হবে বহু দলের মধ্যে— এটা প্রায় নিশ্চিত। এমনকি কলকাতাও স্বল্প মূল্যে তাকে আবারও দলে ভেড়াতে চাইবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১০

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১১

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১২

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৩

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

১৪

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১৫

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১৬

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১৭

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১৮

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১৯

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

২০
X