সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাশেজ সিরিজ : হেডের বিশ্বরেকর্ড, দুদিনেই পার্থ টেস্ট অজিদের

ইংল্যান্ডকে বিষাদে ডুবিয়ে অস্ট্রেলিয়াকে আনন্দের ঢেউয়ে ভাসিয়েছেন হেড। ছবি : সংগৃহীত
ইংল্যান্ডকে বিষাদে ডুবিয়ে অস্ট্রেলিয়াকে আনন্দের ঢেউয়ে ভাসিয়েছেন হেড। ছবি : সংগৃহীত

পার্থে সফরকারী ইংল্যান্ডকে বিষাদে ডুবিয়ে অস্ট্রেলিয়াকে আনন্দের ঢেউয়ে ভাসিয়েছেন ট্রাভিস হেড। সফরকারীদের দেওয়া ২০৪ রান তাড়া করতে নেমে হেড যেন খেলতে শুরু করলেন ‘টি-টোয়েন্টি’। চার-ছয়ের ফুলঝুড়িতে একাই করেছেন ৮৩ বলে ১২৩। বাঁহাতি এ ব্যাটার তিন অঙ্ক ছুঁয়েছেন ৬৯ বলে, যা টেস্টে চতুর্থ ইনিংসে রানতাড়ায় দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড। অজি এই ব্যাটারের বিশ্ব রেকর্ডে ভর করে অস্ট্রেলিয়া লক্ষ্য পেরিয়ে গেছে মাত্র ২ উইকেট হারিয়ে।

ইংল্যান্ড শুধু ৮ উইকেটের ব্যবধানেই হারেনি, হেরেছে দুই দিনের মধ্যেই। অ্যাশেজ ইতিহাসে দুই দিনের মধ্যে কেউ টেস্ট হারল ১০৪ বছর পর।

রান তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে জেক ওয়েদারহের্লান্ডের সঙ্গে ৭৯ রান যোগ করেন হেড। ২৩ রান করে দলীয় ৭৫ রান জেক বিদায় নেন ব্রাইডন কার্সের বলে। এরপর ১১৭ রানের জুটি গড়েন হেড ও লাবুশেন। এই জুটিও ভাঙেন কার্স। ওলি পোপের হাতে ক্যাচ দিয়ে ১২৩ রান করে হেড বিদায় নেন । জয় থেকে তখন কেবল ১৩ রান দূরে অজিরা। বাকি কাজটুকু সেরে নেন লাবুশেন ও অধিনায়ক স্টিভেন স্মিথ। লাবুশেন অর্ধশতক আদায় করে ৫১ ও ২ রানে অপরাজিত ছিলেন স্মিথ।

এর আগে, ৪০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। শুরু থেকেই অস্ট্রেলিয়ার বোলারদের বোলিং তোপে চাপে ছিলেন ইংলিশ ব্যাটাররা। প্রথম ওভারেই ওপেনার জ্যাক ক্রোলিকে ফেরান মিচেল স্টার্ক।

বেন ডাকেট এবং ওলি পোপ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে পারেননি তারা। ৪০ বলে ২৮ রান করে বিদায় নেন ডাকেট আর পোপ এর ব্যাট থেকে আসে ৩৩ রান।

অজি বোলারদের বোলিং তোপে ৮৮ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি জেমি স্মিথ। ২৫ বলে ১৫ রান করে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের বিচক্ষণ এক সিদ্ধান্তে বিদায় নিয়েছেন স্মিথ। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ১৬৪ রান তুলে অলআউট হয় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট শিকার করেন স্কট বোল্যান্ড। ৩টি করে উইকেট নেন মিচেল স্টার্ক এবং ব্রেন্ডন ডগেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X