স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৩ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের খেলা দেখবেন যেভাবে

টিভির পর্দায় দেখতে পারবেন টাইগারদের সাথে নিউজিল্যান্ড সিরিজ। ছবি: সংগৃহীত
টিভির পর্দায় দেখতে পারবেন টাইগারদের সাথে নিউজিল্যান্ড সিরিজ। ছবি: সংগৃহীত

আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজ খেলবে স্বাগতিক বাংলাদেশ এবং নিউজিল্যান্ড।

২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। টাইগার ভক্তদের জন্য খেলাটি সরাসরি এবং টিভির পর্দায় দেখার সুযোগ থাকছে।

বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল এবং একমাত্র স্পোর্টস চ্যানেল ‘টি-স্পোর্টস’ ও জি টিভি মিরপুর থেকে খেলাটি সরাসরি দেখাবে। এ ছাড়াও র‌্যাবিটহোল অ্যাপের মাধ্যমে মোবাইলেও খেলাটি দেখা যাবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ২৬ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই দেখা যাবে টি-স্পোর্টস, গাজী স্পোর্টস ও র‌্যাবিটহোলের পর্দায়।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর দলে ফিরেছেন মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার। এ ছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবালও।

এ ছাড়াও নিউজিল্যান্ড যেমন দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে তেমনি বাংলাদেশও ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের কথা বিবেচনা করে খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X