স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ভালো উন্নতি হয়েছে: সালাহউদ্দিন

বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। ছবি : সংগৃহীত
বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে মনে করেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। চলতি বছর ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৫টিতে জিতেছে বাংলাদেশ। ১৪টি হারের সঙ্গে ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। নিজেদের টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়ে টাইগাররা। এ ছাড়া টানা চারটিসহ এ বছর পাঁচটি সিরিজ জিতেছে বাংলাদেশ।

ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন পারফরম্যান্স আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভালো করার সম্ভাবনাকে বাড়িয়ে দেবে বলে মনে করেন সালাহউদ্দিন। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে ভালো উন্নতি হয়েছে। আমরা নিজেদের জন্য একটি লক্ষ্যস্থির করেছি এবং সেই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি চলে এসেছি। আমি বলব না যে, আমরা সবকিছু অর্জন করেছি। কিন্তু এ বছর আমাদের বেশিরভাগ সাফল্য টি-টোয়েন্টি ক্রিকেট থেকে এসেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা অনেকগুলো টি-টোয়েন্টি সিরিজ খেলেছি। যা আমাদের উন্নতি করতে সাহায্য করেছে। বিশ্বকাপের আগে আমাদের অনেক পরিকল্পনা আছে। এখনও উন্নতির অনেক জায়গা আছে। আমরা যে ফলাফল আশা করেছিলাম তা পেয়েছি।’

টি-টোয়েন্টি ক্রিকেট কিভাবে খেলতে হবে সেই ধারণা এ বছর খেলোয়াড়রা ভালোভাবে পেয়েছে বলে মনে করেন সালাহউদ্দিন। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, টি-টোয়েন্টি সর্ম্পকে ভালো ধারণা হয়েছে খেলোয়াড়দের। তারা এখন জানে কিভাবে খেলা উচিত। এ বছর এটিই সবচেয়ে বড় অর্জন। ব্যাটাররা নিজেদের দায়িত্ব অনুযায়ী খেলেছে। এমন সময় ছিল, যখন পরিকল্পনা বাস্তবায়ন হত না। এখন সবাই নিজেদের দায়িত্ব সর্ম্পকে ভালো বুঝতে পারে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্যের প্রবাহ থেকে বস্তুনিষ্ঠ তথ্য আলাদা করাই এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

১০

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

১১

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

১২

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

১৩

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

১৪

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

১৫

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

১৬

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

১৭

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

১৮

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

১৯

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

২০
X