মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৬:৫৪ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ইনজুরি আর অপশনের অভাবে ভুগছে টাইগাররা : সালাহউদ্দিন

মোহাম্মদ সালাহউদ্দিন। ছবি : সংগৃহীত
মোহাম্মদ সালাহউদ্দিন। ছবি : সংগৃহীত

লঙ্কানদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ জয়ের পর কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ দল। তবে আসন্ন ম্যাচে নতুন করে কিছু ভাবার সুযোগ নেই বলে সাফ জানালেন সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। জাতীয় দলের সীমিত অপশন, মিডল অর্ডারের ভঙ্গুরতা এবং খেলোয়াড়দের ইনজুরি- সবকিছুরই খোলামেলা ব্যাখ্যা দিয়েছেন তিনি।

মঙ্গলবার প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন বলেন, ‘শেষ ম্যাচের পারফরম্যান্স থেকে ছেলেরা ভালো মোমেন্টাম পেয়েছে, আত্মবিশ্বাসও এসেছে। ইনশাআল্লাহ, আমরা ভালো খেলার চেষ্টা করব। তবে এই মুহূর্তে নতুন কোনো পরিকল্পনা আনার সুযোগ নেই। মিডল অর্ডার যদি আরও ভালো ক্লিক করে, তবেই হয়তো আমরা ভালো খেলতে পারি। কিন্তু বাস্তবে আমাদের খুব বেশি অপশন নেই।’

তিনি আরও যোগ করেন, ‘বেঞ্চে মিডল অর্ডারের ব্যাটারও নেই। একমাত্র নাঈম ছিল। জাকির ইনজুরড ছিল। এই কারণে আমাদের যে স্ট্রেন্থ আছে, সেটিতেই আমরা খেলতে বাধ্য।’

সালাহউদ্দিনের মতে, ক্রিকেটে প্রতিটি দলেরই আলাদা পরিকল্পনা থাকে। তবে বাংলাদেশ দলের বাস্তবতা ভিন্ন। ‘যখন আমরা জাকের আর শামীমকে ফিনিশারের ভূমিকা দেই, তখন তাদের ‘বিল্ড’ করার দায়িত্ব দেই না। চাই তারা ফ্রি খেলুক। শামীম প্রমাণ করেছে যে, বেশি ওভার পেলে সে ভালো করতে পারে। এটা আমাদের জন্য বড় আত্মবিশ্বাসের জায়গা।’

দল গঠনে সীমাবদ্ধতার কথাও জানান তিনি, ‘যে ১৫ সেরা খেলোয়াড় থাকে, তাদের মধ্য থেকেই সেরা আউটপুট বের করতে হয়। শ্রীলঙ্কার মতো দলগুলোর ব্যাটিং অর্ডার খুব বেশি বদলায় না। আমাদের ধারাবাহিকভাবে পরিবর্তন করতে হয়। এক সিরিজে পাঁচজন যায়, আবার পাঁচজন আসে। সে সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জও থাকে। ফলে বিলাসিতা করার কোনো সুযোগ নেই।’

পেসারদের ফিটনেস ও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট প্রসঙ্গে সালাহউদ্দিন স্পষ্ট জানিয়ে দেন, ‘টানা শিডিউলের কারণে প্রতিদিন ম্যাচ খেলানো কঠিন। যেমন তাসকিনকে টানা খেলালে আবার বড় ইনজুরি হতে পারে। তখন এক ম্যাচের জন্য তাকে এক বছর বসে থাকতে হতে পারে। সুতরাং ভারসাম্য রক্ষা করা ছাড়া কোনো উপায় নেই।’

তিনি আরও বলেন, ‘দল গঠনে সবদিকেই ভারসাম্য রাখতে হয়। কখনো বাইরে থেকে বুঝতে কঠিন হলেও, খেলোয়াড়দের ফিটনেস, মানসিক চাপ, স্কোয়াডের গভীরতা- সবই বিবেচনায় রাখতে হয়।’

সালাহউদ্দিনের কথায় স্পষ্ট, বাংলাদেশ দলে আজকাল কোনো ‘লাক্সারি’ অপশন নেই। নেই কোনো ফেভারিটিজমের সুযোগও। বাস্তবতা মেনে নিয়ে সেরা সমন্বয়টাই তাদের মূল লক্ষ্য।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১০

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১১

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১২

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৩

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৪

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৫

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৬

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৭

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৮

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৯

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

২০
X