স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৪:৩২ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় দলে সালাউদ্দিন থাকছেন আরও দুই বছর, বেতনও পাবেন বাড়তি

মোহাম্মদ সালাউদ্দিন। ছবি : সংগৃহীত
মোহাম্মদ সালাউদ্দিন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে থাকা মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞ এই কোচ ২০২৪ সালের শেষ দিকে জাতীয় দলের ‘সিনিয়র সহকারী কোচ’ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এবার সে দায়িত্বই পাচ্ছেন আরও দীর্ঘ সময়ের জন্য।

বিশ্ব ক্রিকেটের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে বিসিবি সালাউদ্দিনের সঙ্গে নতুন করে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। বোর্ড সূত্রে জানা গেছে, মৌখিকভাবে সম্মতি আগেই হয়ে গিয়েছিল, বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। শেষ পর্যন্ত সে প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।

নতুন মেয়াদে শুধু চুক্তিই নয়, বেড়েছে সালাউদ্দিনের বেতনও। আগে তার পারিশ্রমিক ছিল মাসিক ৭-৮ লাখ টাকার মতো, নতুন চুক্তি অনুযায়ী তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০ লাখ টাকার কাছাকাছি। বিসিবির এক পরিচালকের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম জানিয়েছে যে, সালাউদ্দিনের কাজে বিসিবি সন্তুষ্ট। তাই তাকে দীর্ঘমেয়াদে রাখতে চায়।

সালাউদ্দিনের প্রাথমিক চুক্তি ছিল ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত, যার আওতায় তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দলের সঙ্গে থাকতেন। নতুন চুক্তিতে সেটিই এখন বাড়িয়ে নেওয়া হলো আরও আড়াই বছরের জন্য।

জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গেও বিসিবি একইভাবে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এগিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর তার চুক্তি নবায়ন করে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে। ক্যারিবিয়ানদের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই কোচের অধীনেই টাইগাররা নতুন করে ভবিষ্যতের পরিকল্পনা সাজাচ্ছে।

জাতীয় দলের সাম্প্রতিক উন্নতির পেছনে কোচদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিসিবি। আর তাই আগামী তিন বছরের জন্য স্থায়িত্ব এনে দিতে কোচিং স্টাফে রাখা হচ্ছে ধারাবাহিকতা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

পরিমাপে কারচুপি, মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে বড় জরিমানা

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

খারকিভে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

হুমায়ূন আহমেদ স্মরণে ইউসিটিসির ড্রামা ক্লাবের মঞ্চে ‘নিমফুল’

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, মুসল্লিদের ক্ষোভ

১০

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ / ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপি’র ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় বাহিনীর মহাপরিচালক

১১

বাঙালি নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম

১২

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

১৩

ব্যাংকের পাশাপাশি শক্তিশালী পুঁজিবাজারই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি

১৪

সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন

১৫

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

১৬

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৫৮ হাজারে বিক্রি

১৭

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

১৮

রূপালী ব্যাংকের উদ্যোগ / ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

১৯

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

২০
X