স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৭:১০ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘সাকিব থাকলে একাদশ নির্বাচনে বিলাসিতার সুযোগ ছিল’

সাকিবকে মিস করছেন সালাহউদ্দিন। ছবি : সংগৃহীত
সাকিবকে মিস করছেন সালাহউদ্দিন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে সাকিব আল হাসানের অধ্যায় প্রায় শেষের পথে- এ ধারণা ক্রিকেটপ্রেমীদের মধ্যে অনেক দিন ধরেই ঘুরছে। তবে মাঠে সাকিবের প্রভাব এখনো অনুভূত হচ্ছে দলের টিম ম্যানেজমেন্টে। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে সে বাস্তবতাই তুলে ধরলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

সালাহউদ্দিন স্পষ্ট জানালেন, সাকিব দলে থাকলে একাদশ সাজানোর ক্ষেত্রে কিছুটা ‘বিলাসিতা’ করা যেত। অতিরিক্ত একজন ব্যাটার বা বোলার নেওয়ার সুযোগ থাকত।

‘সাকিব থাকাকালে আমাদের কাছে লাক্সারির সুযোগ ছিল। তখন হয়তো একজন অতিরিক্ত ব্যাটার বা বোলার খেলানো যেত। এখন সে সুযোগ নেই,’ বলেন সালাহউদ্দিন।

সাকিবের অনুপস্থিতিতে স্কোয়াডের ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে গেছে। কখনো ব্যাটার কম পড়ে যায়, কখনো বোলারের অভাব অনুভূত হয়।

‘দলের শক্তি অনুযায়ী আমাদের পরিকল্পনা করতে হয়। নাসুমকে খেলালে সুবিধা পাওয়া যেত, কিন্তু তখন রিশাদকে হয়তো বসিয়ে দিতে হতো। আবার ব্যাটিং অর্ডারের দিকেও তাকাতে হয়- কয়জন ব্যাটার আছে, কে ফর্মে আছে বা কে নেই,’ ব্যাখ্যা দেন তিনি।

বাংলাদেশ দল নিয়ে সাধারণ সমালোচনার বিষয়ে সালাহউদ্দিনের অবস্থান স্পষ্ট। বলেন, ‘সব সিদ্ধান্ত দলীয়ভাবে নেওয়া হয়। সেরা একাদশ মাঠে নামানোর চেষ্টাই থাকে সবার আগে। তবে এখানে কোনো বিলাসিতা করার জায়গা নেই। আমাদের বাস্তবতা বুঝেই এগোতে হয়।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X