স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

পাত্তা পেল না ইংল্যান্ড, অ্যাশেজে ২-০তে এগিয়ে অস্ট্রেলিয়া

আরও একটি সহজ জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া। ছবি : সংগৃহীত
আরও একটি সহজ জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া। ছবি : সংগৃহীত

ব্রিসবেনের গ্যাবায় অ্যাশেজ টেস্ট সিরিজে আরও একটি সহজ জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের দেওয়া ৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটের বড় জয় পায় অজিরা। বেন স্টোকস ও উইল জ্যাকস প্রতিরোধ গড়লেও অস্ট্রেলিয়াকে বড় রানের লক্ষ্য দিতে পারেনি। এর আগে, ইংল্যান্ড দুই ইনিংসে করেছিল যথাক্রমে ৩৩৪ রান ও ২৪১ রান। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল ৫১১ রান।

রোববার (৭ ডিসেম্বর) ৬ উইকেটে ১৩৪ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। স্টোকস ও জ্যাকস দুজনেই দিন শুরু করেন ৪ রান নিয়ে। এই দুই ব্যাটারের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম সেশনে কোনো উইকেট হারায়নি ইংল্যান্ড।

স্টোকস ও জ্যাকস সপ্তম উইকেটে তুলেন ৯৬ রান। এই জুটি ভাঙার পরই ধস নামে ইংল্যান্ডের ব্যাটিংয়ে। ২২৪ রানে জ্যাকস ফিরলে পরের ৩ উইকেট যেতেও তাদের সময় লাগেনি। শেষ ৪ উইকেট ইংল্যান্ড হারিয়েছে ১৭ রানে। ইনিংস থামে ২৪১ রানে।

লক্ষ্য তাড়ায় নেমে ২২ রান করে পার্থ টেস্টের নায়ক ট্রাভিস হেড বিদায় নেন গাস অ্যাটকিনসনের বলে বোল্ড হয়ে। দলীয় ৪১ রানে মার্নাস লাবুশেনও সাজঘরে ফেরেন অ্যাটকিনসের শিকারে পরিণত হয়ে ৩ রান করে। তবে দুই উইকেটের পতন কোনো বাধা হয়ে দাঁড়ায়নি জয়ে। ৯ বলে দ্রুতগতির ২৩ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক স্মিথ। ১৭ রান করে অপরাজিত ছিলেন জেক ওয়েদারাল্ড।

এর আগে, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার মাটিতে জো রুটের প্রথম সেঞ্চুরিতে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৩৩৪। সেটি টপকে পাঁচ ফিফটিতে ৫১১ রান করে প্রথম ইনিংসে অলআউট হয় স্মিথরা। বেশি আলোচিত ছিল স্টার্কের ৭৭ রানের ইনিংস আর ইংলিশদের পাঁচ ক্যাচ মিস। লিড দাঁড়ায় ১৭৭।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১০

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১১

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১২

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৩

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৪

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৫

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৬

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৭

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৯

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

২০
X