স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএলে কারা মুস্তাফিজকে দলে ভেড়াতে পারে, যা জানা গেল

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে ২০১৬ সাল থেকে নিয়মিত খেলছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। সবশেষ আসরে নিলাম থেকে দল না পেলেও পরে বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস তাকে দলে ভেড়ায়। আসন্ন আইপিএলের নিলামেও নাম রয়েছে তারকা এই ক্রিকেটারের। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মিনি নিলাম।

মুস্তাফিজ ছাড়াও এবারের আইপিএল নিলামে নাম রয়েছে বাংলাদেশের তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা। এদের মধ্যে নিলামে মুস্তাফিজেরই দল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

২০২৬ আইপিএলের নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। একই পরিমাণ অর্থে ফিজ ছাড়া আরও ৩৯ ক্রিকেটার রয়েছেন তালিকায়। তবে সেখান থেকে খুব অল্প সংখ্যক ক্রিকেটারই দল পাবেন নিলামে।

সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার অনেকেই নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ এবং তারা কাকে দলে নিতে পারে এ নিয়ে আলোচনা করছে। আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজ তাদের বিশ্লেষণে মুস্তাফিজের সম্ভাব্য গন্তব্য হিসেবে দুটি ফ্র্যাঞ্চাইজির নাম উল্লেখ করেছে। দল দুটি হচ্ছে—চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস।

চেন্নাই এবং দিল্লি দুই দলের হয়েই আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে ফিজের। ২০২৪ আসরে চেন্নাই এবং সর্বশেষ আসরসহ তিনবার দিল্লির জার্সিতে খেলেছেন মুস্তাফিজ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১০

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১১

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১২

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৩

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৪

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

১৫

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১৬

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১৭

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

১৯

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

২০
X