স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

বিপিএল থেকে নাম প্রত্যাহার করে নিলেন ২ বিদেশি ক্রিকেটার

চট্টগ্রাম রয়্যালস। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম রয়্যালস। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন দ্বাদশ আসর শুরু হতে বাকি আর অল্প কয়েকদিন। নতুন আসর শুরুর আগমুহূর্তে চট্টগ্রাম রয়্যালসের দুই বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন।

চট্টগ্রামের হয়ে বিপিএল খেলার কথা ছিল আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলার। তবে নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছাড়পত্র (এনওসি) না পাওয়ায় দুজনই বিপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন। ফলে শুরুর আগেই বিদেশি শক্তির বড় অংশ হারাতে হয়েছে দলটিকে।

এর বাইরে পাকিস্তানি স্পিনার আবরার আহমেদের বিপিএলে খেলা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও শুরুতে এনওসি পেয়েছিলেন তিনি, তবে বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবে আবরারকে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলাতে অনাগ্রহী পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানা গেছে, খুব শিগগির তার এনওসি স্থগিত করতে পারে পিসিবি।

সব মিলিয়ে নতুন আসর শুরুর আগেই বিদেশি ক্রিকেটার সংকটে পড়েছে চট্টগ্রাম রয়্যালস। অল্প সময়ের মধ্যেই বিকল্প খেলোয়াড় খুঁজে নেওয়া এখন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএলের নতুন আসর। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে নিজেদের অভিযান শুরু করবে চট্টগ্রাম রয়্যালস। সন্ধ্যা ৭টায় শুরু হতে যাওয়া সেই ম্যাচের আগে দলটির প্রস্তুতি কতটা গুছিয়ে নেওয়া যায়, সেটাই এখন বড় প্রশ্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X