স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তে সিলেট টাইটান্সের বড় চমক

সিলেট টাইটান্স লোগো। ছবি : সংগৃহীত
সিলেট টাইটান্স লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম শুরু হতে আর মাত্র একদিন। দলগুলো যখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই বড় চমক দেখাল সিলেট টাইটান্স। উদ্বোধনী ম্যাচের আগেই ফ্র্যাঞ্চাইজিটি দলে টেনেছে আফগানিস্তানের বিধ্বংসী ওপেনার হযরতউল্লাহ জাজাইকে—যিনি এক ইনিংসেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

বুধবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাজাইকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে এই সংযোজন সিলেট শিবিরে নতুন করে আত্মবিশ্বাস যোগাবে বলেই মনে করছে ক্রিকেট মহল।

সাম্প্রতিক সময়ে ফর্ম খুব একটা অনুকূলে না থাকলেও টি-টোয়েন্টি ক্রিকেটে জাজাইয়ের পরিচিতি আলাদা করে দেওয়ার কিছু নেই। ২৭ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার সব মিলিয়ে ১৪২টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৪৬৪ রান করেছেন, স্ট্রাইক রেট ১৪০-এর বেশি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ৬২ বলে ১৬২ রানের সেই বিধ্বংসী ইনিংস এখনও ক্রিকেটভক্তদের স্মৃতিতে টাটকা।

২০২৪ সালের ডিসেম্বরের পর থেকে আফগানিস্তান জাতীয় দলের বাইরে থাকা জাজাইয়ের জন্য বিপিএল হতে পারে নতুন করে নিজেকে প্রমাণের বড় মঞ্চ। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ—সে লক্ষ্যে জাতীয় দলে ফেরার দৌড়ে এই লিগে পারফরম্যান্সই হতে পারে তার সবচেয়ে বড় হাতিয়ার।

জাজাইকে দলে নেওয়ার মধ্য দিয়ে সিলেটের বিদেশি শক্তি আরও সমৃদ্ধ হলো। এরই মধ্যে দলটিতে রয়েছেন মঈন আলি, মোহাম্মদ আমির, সাইম আইয়ুব, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও অ্যারন জোন্সের মতো অভিজ্ঞ ও তারকা ক্রিকেটাররা। দেশি ক্রিকেটারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, পারভেজ হোসেন, আফিফ হোসেন ও এবাদত হোসেনের উপস্থিতিও দলটিকে ভারসাম্য এনে দিয়েছে।

আগামী ২৬ ডিসেম্বর রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু করবে সিলেট টাইটান্স। শুরুর আগেই জাজাইকে দলে টেনে তারা স্পষ্ট বার্তাই দিল—এবারের বিপিএলে শুধু অংশ নিতে নয়, লড়তে এসেছে শিরোপার জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X