মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল খেলা হচ্ছে না বিদেশি তারকা ক্রিকেটারের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

বিপিএলের নতুন আসর শুরুর আগেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন চট্টগ্রাম রয়্যালসের দুই বিদেশি ক্রিকেটার। তারা হলেন—আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা। এবার বিপিএল খেলা হচ্ছে না আরও এক বিদেশি তারকার। সব মিলিয়ে ২৮৯ টি-টোয়েন্টি খেলা অভিজ্ঞ কুশল মেন্ডিসের আসন্ন বিপিএল খেলা হচ্ছে না।

নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএলের এবারের আসরে খেলার কথা ছিল মেন্ডিসের। তবে অসুস্থতার কারণে তার বিপিএলে খেলা হচ্ছে না। সম্প্রতি দুবাইয়ে লঙ্কান এই তারকার জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে। চিকিৎসকরা তার শরীরে ব্লাডার স্টোন শনাক্ত করার পর দ্রুত এই অস্ত্রোপচার প্রয়োজন হয়। এরপর থেকে বিশ্রামেই আছেন লঙ্কান এই ব্যাটার।

শারীরিক অসুস্থতার কারণে চলমান আইএল টি-টোয়েন্টিতেও খেলা হচ্ছে না কুশল মেন্ডিসের। পুরোপুরি ফিট হয়ে আবার কবে তিনি মাঠে ফিরতে পারবেন এই বিষয়ে বিস্তারিত জানা যায়নি। সফল অস্ত্রোপচার শেষে চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে ধীরে ধীরে সেরে উঠছেন মেন্ডিস।

কুশল মেন্ডিস না থাকায় সৌম্য সরকারের সঙ্গে চার্লসকেই নোয়াখালীর হয়ে ওপেনিং করতে দেখা যেতে পারে।

নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড: হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি ও হাসান ইসাখিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X