শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

গিল-আয়ারের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার লক্ষ্য ৪০০

ভারতের দুই সেঞ্চুরিয়ান শুভমান গিল ও শ্রেয়াস আয়ার। ছবি : সংগৃহীত
ভারতের দুই সেঞ্চুরিয়ান শুভমান গিল ও শ্রেয়াস আয়ার। ছবি : সংগৃহীত

ইন্দোরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুভমান গিল ও শ্রেয়াস আয়ারের সেঞ্চুরিতে রান পাহাড়ে স্বাগতিকরা।

নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৯৯ রান করেছে রাহুল শিবির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের এটি সর্বোচ্চ ওয়ানডে স্কোর। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ৪০০ রান।

ইন্দোর ভেন্যু মানেই ভারতের জন্য বড় স্কোর। এই মাঠেই ওয়ানডেতে ভারতের সর্বোচ্চ সংগ্রহ, ৪১৮। এই ম্যাচেও মনে হয়েছিল চারশ অতিক্রম করবে ভারত। শেষ পর্যন্ত তা হয়নি। এক রানের জন্য হয়নি চারশ। তবে এই ম্যাচে ভারতের ব্যাটারদের তোপের মুখে পড়ে অজি বোলাররা। সেঞ্চুরি তুলে নেন শ্রেয়াস আয়ার ও শুভমান গিল।

ওপেনার ঋতুরাজ গাইকার্ড ৮ রানে বিদায় নিলেও ভারতকে দাপটের সঙ্গে এগিয়ে নেন শ্রেয়াস আয়ার ও শুভমান গিল। এই জুটিতে আসে ২০০ রান। শ্রেয়াস আয়ার তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। সেখানে শুভমানের সেঞ্চুরি নম্বর ৬।

৯০ বলে ১১টি চার ও তিন ছক্কায় ১০৫ রানের ইনিংস খেলে অ্যাবোটের বলে ফেরেন আয়ার। সেখানে ৯৭ বলে ছয়টি চার ও চার ছক্কায় ১০৪ রান করেন গিল। দুজনের বিদায়ের পর বাকিরা খেলেছেন টি-টোয়েন্টি স্টাইলে।

৩৮ বলে সমান তিনটি করে চার-ছক্কায় ৫২ রান করে গ্রিনের বলে ফেরেন অধিনায়ক লোকেশ রাহুল। সবচেয়ে বিধ্বংসী ইনিংস খেলেছেন সূর্যকুমার যাদব। ৩৭ বলে তিনি অপরাজিত ৭২। সমান ছয়টি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন তিনি।

১৮ বলে ৩১ রান করেন ইশান কিষান। ৯ বলে ১৩ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে ক্যামেরন গ্রিন দুটি, জশ হ্যাজলউড, শন অ্যাবোট, অ্যাডাম জাম্পা একটি করে উইকেট নেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার

কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি

শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার

সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বাপ্পি গ্রেপ্তার

আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার

ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পা পিছলে পর্যটকের মৃত্যু

মিটফোর্ড বিতর্কের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতককে হারালেন জবি ছাত্রদল নেতা 

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

কোন জার্সি পরে ফাইনালে খেলবে আর্জেন্টিনা?

টিউবওয়েলের পানি পান করে একজনের মৃত্যু, ডায়রিয়ায় আক্রান্ত অর্ধশতাধিক 

১০

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

১১

তাবিজের প্রলোভনে নারীকে ধর্ষণের চেষ্টা, জামায়াত নেতা গ্রেপ্তার

১২

রেলওয়ের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডিএসএ সদর

১৩

যেভাবে ফাইনালের ভেন্যুতে নেওয়া হবে বিশ্বকাপ ট্রফি

১৪

চুরির অভিযোগ, শাস্তি হিসেবে যুবককে পড়তে হলো ১শ রাকাত নামাজ

১৫

৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামি সতর্কতা জারি

১৬

সকালের মধ্যে ৮ অঞ্চলে বৃষ্টির আভাস

১৭

গত চার বিশ্বকাপেই মিলেছে ভবিষ্যদ্বাণী, কপাল পুড়তে পারে আর্জেন্টিনার

১৮

খলিফা আল-থানির মৃত্যুতে অস্ট্রেলিয়ান মুসলিম কমিউনিটির শোক প্রকাশ

১৯

ফাইনালের আগে মেসিকে প্রশংসায় ভাসালেন শাকিরা

২০
X