স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

রোহিতদের জার্সিতে ‘ভারত’ লেখার দাবি শেবাগের

ইন্ডিয়া বদলে ‘ভারত’ বিতর্কে যোগ দিলেন বীরেন্দর শেবাগ। ছবি : সংগৃহীত
ইন্ডিয়া বদলে ‘ভারত’ বিতর্কে যোগ দিলেন বীরেন্দর শেবাগ। ছবি : সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই আলোচনায় ইন্ডিয়ার নাম বদলের বিষয়টি। ‘ইন্ডিয়া’ বদলে হয়ে যাচ্ছে ‘ভারত’; সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই চলছে পক্ষে-বিপক্ষে আলোচনা। সদ্যসমাপ্ত জি-২০ সম্মেলনের দাওয়াতপত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষেত্রে ‘প্রেসিডেন্ট অব ভারত’ এবং ‘প্রধানমন্ত্রী অব ভারত’ লেখার পর সেই আলোচনা জোরালো হয়েছে। ‘ভারত’ নাম ব্যবহারের পক্ষে দেশটির অনেক রাজনৈতিক নেতাদের সঙ্গে এবার সুর মেলালেন ক্রিকেট তারকা বীরেন্দর শেবাগ। তিনি রোহিত-কোহলিদের জার্সিতে দেশের নাম ‘ভারত’ লেখার দাবি তুলেছেন।

বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণার পর এ নিয়ে টুইট করেন ভারতের সাবেক এই ওপেনার। জার্সিতে ইন্ডিয়ার বদলে ভারত লেখার দাবি তুলে বিতকের পালে অনেকটা হাওয়া দিয়েছেন বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। শেবাগের এমন দাবি ভাইরাল হতে বেশি সময় লাগে‌নি। রাজনীতির ময়দান ছাপিয়ে এবার ‘ভারত বনাম ইন্ডিয়া’ বিতর্ক এসে পড়ল খেলার মাঠেও।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শ্রীলঙ্কায় সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল ঘোষণার কথা জানান ভারতীয় ক্রিকেট বোর্ডের মুখ্য নির্বাচক অজিত আগরকার ও অধিনায়ক রোহিত শর্মা। বিসিসিআইয়ের টুইটকে রিপোস্ট করে শেবাগ লিখেছেন, ‘টিম ইন্ডিয়া নয়, টিম ভারত। এই বিশ্বকাপে আমরা গলা ফাটাব বিরাট, রোহিত, জাদেজাদের জন্য। ভারত আমাদের হৃদয়ে থাকবে। প্লেয়াররা যে জার্সি পরবে, তাতে লেখা থাকবে ভারত।’

তিনি আরও লিখেছেন, ‘আমি সবসময় একটাই কথা মনে করি যে ভারতীয় ক্রিকেট দলের নাম এমন হওয়া উচিত যা আমাদের হৃদয়কে গর্বিত করে। আমরা ভারতীয় এবং ইন্ডিয়া নামটা ইংরেজরা দিয়েছিল। সে কারণে ইন্ডিয়া নামটা এখনই বদলে ফেলা উচিত।’

টুইটে শেবাগ বিসিসিআইর সচিব জয় শাহকে ট্যাগ করে দাবি করেন, আসন্ন এক দিনের ক্রিকেট বিশ্বকাপে রোহিত শিবিরের ওপর ‘ভারত’ নামটা যেন লেখা থাকে।

নেদারল্যান্ডসের উদাহরণ টেনে তিনি লেখেন, ‘১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপে নেদারল্যান্ডস দল হল্যান্ড নামেই খেলতে এসেছিল। কিন্তু ২০০৩ সালে তারা নেদারল্যান্ডস নামে খেলেছিল। আজও তাদের সেই নামেই ডাকা হয়। বার্মাও নিজেদের নাম বদল করে মিয়ানমার রেখেছে। বিশ্বে এমন বহু দেশ আছে যারা নিজেদের আসল নামটাই শেষপর্যন্ত বেছে নিয়েছে। ভারতেরও সেই পথেই হাঁটা উচিত।’

‘ইন্ডিয়া’ না ‘ভারত’, কোন নামে শেষ পর্যন্ত সিলমোহর পড়বে; সেটা জানতে আপাতত অপেক্ষা করতে হবে। কিন্তু ততদিন পর্যন্ত এ ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম যে সরগরম থাকবে; সেটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

১০

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

১১

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

১২

সড়কে প্রাণ গেল ২ তরুণের

১৩

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

১৬

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

১৭

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

১৮

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

১৯

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

২০
X