ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৫ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

অনুশীলনে সতীর্থদের উদ্দেশে সাকিবের ১৫ বার্তা

ভারতের গুয়াহাটিতে অনুশীলনের আগে সতীর্থদের টিপস দিচ্ছেন অধিনায়ক সাকিব। ছবি: বিসিবি
ভারতের গুয়াহাটিতে অনুশীলনের আগে সতীর্থদের টিপস দিচ্ছেন অধিনায়ক সাকিব। ছবি: বিসিবি

বিশ্বকাপ মিশনে বাংলাদেশ ক্রিকেট দল এখন ভারতে। এই মুহূর্তে সাকিবরা অবস্থান করছে গুয়াহাটিতে। সেখানেই আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে বৃহস্পতিবার অনুশীলন করেছে টিম বাংলাদেশ।

অনুশীলনে সতীর্থদের উদ্দেশে ১৫টি পয়েন্ট বা বার্তা উল্লেখ করেছেন অধিনায়ক সাকিব। তবে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় একটা পয়েন্টের কথাই শোনা গেছে।

ভিডিওতে দেখা যায় অনুশীলনের আগে সবাইকে সামনে রেখে কথা বলছেন সাকিব। যেখানে তাকে বলতে দেখা যায়, ‘বিশ্বাস ছাড়া মানুষের কোনো কিছু পাওয়া সম্ভব না, অর্জন করাও সম্ভব না।’ এরপরই সাকিব বলেন, ‘এই ১৫টি পয়েন্ট ক্যারিয়ারে কাজে আসবে।’

আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনে ফুটবল নিয়ে খানিক অনুশীলন করেন সাকিব-মাহমুদউল্লাহরা। তার আগে দেখা যায় সবাইকে শারীরিক কসরত করতে। কয়েকজন নেটে ঝালিয়ে নেন ব্যাটিং। বোলিং করে গা গরম করেন বোলাররা।

এই মাঠে আগামীকাল শুক্রবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল। একই ভেন্যুতে আগামী ২ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর। বাংলাদেশ মিশনে নামবে ৭ অক্টোবর, ধর্মশালায় সাকিবদের প্রতিপক্ষ আফগানিস্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

নকআউট উত্তেজনা শুরু  / এক নজরে শেষ ৩২-এ কে কার মুখোমুখি

জুলাই থেকে শিক্ষক নিয়োগ শুরু: শিক্ষামন্ত্রী

ঋণ পরিশোধের সময় স্বেচ্ছায় অতিরিক্ত দান কি সুদ?

গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

ভাইভা দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

‘নুজসাতের মৃত্যুর আগে সাকিনের সঙ্গে ৪ বার কথা, তিন মাসে ১১৮ কল’

প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

১০

মেসির টানা ৭, রোনালদোর ৬, জার্মানির ৭-১ গোলের জয়সহ প্রথম রাউন্ডে যত রেকর্ড

১১

টিউশনি না পেয়ে শরবতের দোকান, অভাব জয় বিশ্ববিদ্যালয় ছাত্রের

১২

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাজ্য

১৪

আওয়ামী লীগ নেতার বেধড়ক মারধরে আহত বিএনপি নেতা

১৫

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১৬

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

১৭

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের অবহেলায় হামে শিশু মারা গেছে : নাসিক প্রশাসক

১৮

পাগলা মসজিদে মিলল রেকর্ড টাকা

১৯

‘স্বল্প সময়ে জনকল্যাণমুখী-সাহসী বাজেট দিয়েছে সরকার’

২০
X