স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৩ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে পাকিস্তান দলকে উষ্ণ অভ্যর্থনা, আপ্লুত বাবররা

ভারতে পৌঁছানোর পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও শাহিন আফ্রিদি। ছবি : সংগৃহীত
ভারতে পৌঁছানোর পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও শাহিন আফ্রিদি। ছবি : সংগৃহীত

এশিয়া কাপ খেলতে পাকিস্তান যায়নি ভারত ক্রিকেট দল। আশঙ্কা থাকলেও বিশ্বকাপ খেলতে ঠিকই ভারতে পৌঁছেছে পাকিস্তান দল। বুধবার ভারতের মাটিতে সাত বছর পর পা রাখে বাবর আজমরা। ভারতে পৌঁছে অনেকটা আপ্লুত পাক ক্রিকেটাররা। আর সেটা আয়োজকদের উষ্ণ অভ্যর্থনার কারণে।

কড়া নিরাপত্তায় হায়দরাবাদের বিমানবন্দর থেকে টিম হোটেলে নিয়ে যাওয়া হয় পাকিস্তানের ক্রিকেটারদের। অভ্যর্থনা জানাতে অনেকেই হাজির হয়েছিলেন বিমানবন্দরে। এসময় বাবরদের নিয়ে স্লোগান দেন উপস্থিত অনেকে।

আয়োজকদের আতিথিয়তার প্রশংসা ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন পাক অধিনায়ক বাবর আজম। যেখানে তিনি উল্লেখ করেছেন, ‘হায়দরাবাদের ভালোবাসা এবং সমর্থনে অভিভূত!’

পাকিস্তানের পেস আক্রমণের মূল অস্ত্র শাহীন আফ্রিদিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করেছেন অভ্যর্থনার। তিনি বলেন, ‘এখনো পর্যন্ত সেরা অভ্যর্থনা!’

ভারতের আতিথিয়েতায় মুগ্ধতার পাশাপাশি বিস্মিতও হয়েছেন পাকিস্তানের কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান! দেশটা যে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত! দেশটির ক্রিকেটভক্তদের অপ্রত্যাশিত এবং আন্তরিক অভ্যর্থনা তাকে সত্যিই বিস্মিত করেছে বলে জানান তিনি।

আগামীকাল শুক্রবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। ৩ অক্টোবর আরেকটি প্রস্তুতি ম্যাচ, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর। তবে একদিন পর মিশন শুরু করবে পাকিস্তান। ৬ অক্টোবর বাবরদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালের আগে ‘ফাইনাল’ / সেমিফাইনালে ফ্রান্স-স্পেনের খেলা কবে ও কোথায়?

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি যে দুই দল

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড

সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপিকা শ্যাম, সেক্রেটারি দীপক দাস 

প্রধানমন্ত্রী / তরুণদের সম্ভাবনাকে অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করা অন্যতম লক্ষ্য

২১তম বিসিএস প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে সম্মিলন

‘ভালো চর্বি শরীরের শত্রু নয়, অতিপ্রক্রিয়াজাত খাবারই বড় ঝুঁকি’

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামে এবার ব্যাংকে ডাকাতির গুজব

সেই মেরিনোই যখন লা রোজাদের ত্রাতা

১০

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

১১

শেষ মুহূর্তের গোলে বিদায় নিল বেলজিয়াম, সেমিফাইনালে স্পেন

১২

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

১৩

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

১৪

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

১৫

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

১৬

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

১৭

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

১৮

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

১৯

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

২০
X