স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইংল্যান্ড-নিউজিল্যান্ড লড়াই দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ

মাঠে গড়াচ্ছে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের আসর। ছবি : সংগৃহীত
মাঠে গড়াচ্ছে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের আসর। ছবি : সংগৃহীত

নানা আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে আজ দুপুরে ১৩তম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠছে। উদ্বোধনী ম্যাচেই মাঠের লড়াইয়ে নামবে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। নাটকীয় সেই ফাইনালে ব্লাকক্যাপসদের হারিয়ে ঐতিহাসিক লর্ডসে সোনালি ট্রফি উচিঁয়ে ধরেছিল ইংলিশরা। মাঝে পেরিয়ে গিয়েছে চারটি বছর। চার বছরের ব্যবধানে আবারও সেই একই আসরে নিজেদেরে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে নামছে দুই ফাইনালিস্টরা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বিশ্বক্রিকেটের সবচেয়ে মর্যাদার এই আসর। উদ্বোধনী ম্যাচে খেলতে নামছে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে।

২০১৯ সালে যেখানে শেষ হয়েছিল বিশ্বকাপ, ঠিক সেখান থেকেই যেন শুরু হচ্ছে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের আসর। দীর্ঘ সময়ের পর আবারও প্রথম ম্যাচে মাঠে নামছে না আয়োজক দেশ। এবারের বিশ্বকাপে নিজেদেরে ক্রিকেট ইতিহাসে প্রথমবার খেলতে পারছে না দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এটাই প্রথম বিশ্বকাপ যেখানে কোনো বিশ্বকাপ জয়ী দলকে ছাড়াই শুরু হচ্ছে ক্রিকেটের এই মেগা ইভেন্ট।

২০২৩ বিশ্বকাপ আসর বাংলাদেশের জন্য দারুণ এক সম্ভাবনাময় আসর হতে যাচ্ছে। দলের অধিনায়ক সাকিব আল হাসানও এবারের আসরে ভাল করতে দৃঢ় প্রতিজ্ঞ। বিশ্বকাপের আগমুহূর্তে ইনজুরিতে ছিটকে যান পেসার এবাদত হোসেন। আর পরিপূর্ণ ফিট না থাকায় ওপেনার তামিম ইকবালও জায়গা পাননি শেষ সময়ে এসে।

২০২৩ বিশ্বকাপে ভারতের ১০ ভেন্যুতে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম। ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে বৈশ্বিক এই ক্রিকেট আসরের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১০

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১১

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১২

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৩

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৪

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১৫

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১৬

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১৭

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১৮

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১৯

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

২০
X