স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ১২:২২ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ধর্মশালায় আফগানদের ভালো শুরুর পর সাকিবের আঘাত

সাকিবের জোড়া  আঘাত। ছবি: সংগৃহীত
সাকিবের জোড়া আঘাত। ছবি: সংগৃহীত

নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচে ধর্মশালায় আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সকাল ১১টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। অবশ্য বোলিং নিয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশের বোলাররা। দুই ওপেনার গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ব্যাটে ভালো শুরু আসে আফগানিস্তানের। তবে জুঁটিটি ভেঙে টাইগার ক্যাম্পে স্বস্তি এনেছেন সাকিব আল হাসান। পরের উইকেটও গিয়েছে সাকিবের ঝুলিতে।

ধর্মশালার উইকেটে পেসারদের সহায়তা থাকার কথা ছিল তবে সেটির এখন পর্যন্ত ভালো ব্যবহার করতে পারেনি বাংলাদেশের বোলাররা। খুব সহজেই তাদেরকে খেলতে থাকেন দুই আফগান ওপেনার। এর মধ্যে দুই ওপেনারই তাসকিন ও মুস্তাফিজকে একটি করে ছক্কা মারেন। সপ্তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব আল হাসান প্রথম ওভারে কিছু করতে না পারলেও নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই উইকেট তুলে নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। অফ স্টাম্পের বাইরে করেছিলেন, ছিল বাড়তি বাউন্স। সুইপের চেষ্টা করেছিলেন ইব্রাহিম, তবে টপ-এজে ক্যাচ গেছে ডিপ স্কয়ার লেগে। বাংলাদেশ পেয়েছে প্রথম উইকেট, নবম ওভারে। ইব্রাহিম থেমেছেন ২৫ বলে ২২ রানে, আফগানিস্তানের ওপেনিং জুটি ভাঙে ৪৭ রানে।

ইব্রাহিম আউট হওয়ার পর রানের গতি অনেকটাই কমে যায়। তবে পাওয়ার প্লের পর তাসকিন এবং শরীফুলেরে অনিয়ন্ত্রিত বোলিংয়ে আবার রানের চাকা সচল হয় আফগানদের। ১৫ ওভার শেষে আফগানদের সংগ্রহ ৮৩ রানে এক উইকেট।

এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

বিশ্বকাপের প্রথম ম্যাচের বাংলাদেশ একাদশে জায়গা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। দলে আছেন স্বীকৃত দুই ওপেনারই লিটন ও তানজিদ। বাংলাদেশ নামছে তিন পেসার তাসকিন, শরীফুল ও মোস্তাফিজের সঙ্গে দুই স্পিনার সাকিব ও মিরাজকে নিয়ে। ফলে একাদশের বাইরে আছেন নাসুম আহমেদ, মেহেদী হাসান, হাসান মাহমুদ ও তানজিম হাসান।

অন্যদিকে আফগানিস্তান দলে আছেন দুই পেসার নভিন ও ফারুকি। সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন ওমরজাই। রশিদ খান, মুজিবের সঙ্গে স্পিনে থাকবেন মোহাম্মদ নবী।

বাংলাদেশের একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাশ দাফনেও ভোগান্তির নাম সুতিখালী নদী

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে 'শ্বশুরবাড়িতে ঈদ', তৃতীয় 'বড় ছেলে' – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১১

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১২

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৩

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৪

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১৫

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৬

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৭

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৮

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৯

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

২০
X