স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০১:৩৬ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

এলোমেলো আফগানিস্তান, ম্যাচের নিয়ন্ত্রণ সাকিবদের হাতে   

নবীকে আউট করার পর তাসকিনের উল্লাস   । ছবি : সংগৃহীত
নবীকে আউট করার পর তাসকিনের উল্লাস । ছবি : সংগৃহীত

ধর্মশালায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে আফগান ব্যাটাররা ভালো শুরু করলেও তা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের জোড়া আঘাতে ইব্রাহিম ও রহমত শাহকে ফিরিয়ে বীরদর্পেই ম্যাচে ফেরে বাংলাদেশ।

সাকিবের জোড়া শিকারের পর ১৪ রানের মধ্যে সাজঘরে ফেরেন আফগানদের চার ব্যাটার। এর কিছুক্ষণ পর আরও দুই উইকেট হারায় আফগানিস্তান। ম্যাচের নিয়ন্ত্রণ এখন টাইগারদের হাতে।

বেলা ১১টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আফগান ওপেনাররা ভালো শুরু এনে দিলেও তা স্থায়ী হয়নি।

শুরুটা করেছিলেন সাকিবই নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথমেই একসময় পাঁচের ওপরে রান তোলা আফগানদের রানরেট নামিয়ে আনেন সাড়ে চারে। এরপর প্রথমে আঘাত হানেন মিরাজ। উইকেটে এসে ধীর গতির শুরু করেছিলেন হাশমতউল্লাহ শাহিদি। তার এমন ব্যাটিংয়ের প্রভাব পড়েছিল দলের রান রেটের ওপরও। সেটা অধিনায়ক হয়তোবা বুঝতে পেরেছিলেন। তাইতো ২৫তম ওভারে মিরাজের ওপর আক্রমণ করতে গেলেন। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হলো না। উল্টো দলের বিপদ বাড়ালেন নিজের উইকেট হারিয়ে। ১৮ রান করা এই ব্যাটারকে ফিরিয়েছেন মেহেদি হাসান মিরাজ।

ইনিংস ওপেন করতে নেমে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করছিলেন রহমানুল্লাহ গুরবাজ। শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করলেও পরে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছেন। স্পিনার কিংবা পেসার সবার বিপক্ষেই সাবলীল ছিলেন তিনি। তবে ২৬তম ওভারে মুস্তাফিজকে খেলতে গিয়ে তামিমের হাতে ধরা পড়েন তিনি।

এরপর নতুন আসা নাজিবুল্লাহ জাদরানকে থিতু হতে দিলেন না সাকিব। এই বাঁহাতি স্পিনারের সোজা বলে লাইন মিস করেছেন নাজিবুল্লাহ। খানিকটা নিচু হওয়া বলে টার্নের আশায় ব্যাট চালিয়ে ছিলেন এই ব্যাটার, আউটসাইড এডজে বল স্টাম্পে আঘাত হানে। ৫ রান করা নাজিবুল্লাহকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট শিকার করলেন সাকিব।

এরপর সাকিব বোলিংয়ে তাসকিনকে ফেরান। তাসকিন এসে ফেরালেন মোহাম্মদ নবীকে। পিচে পড়ার পর একটু ভেতরের দিকে ঢোকা বলে ব্যাট চালিয়েছিলেন নবি। ইনসাইড-এজে হয়েছেন বোল্ড। অষ্টম উইকেট হারিয়ে ফেলেছে আফগানিস্তান।

৩৬ ওভার শেষে আফগানদের সংগ্রহ ৮ উইকেটে ১৫৬ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X