স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৫:২৮ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

দাপুটে জয়ের পর যা বললেন সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। বোলারদের দাপুটে নৈপুণ্যের পর ব্যাট হাতে নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজের জোড়া ফিফটিতে আফগানদের উড়িয়ে দিয়েছে সাকিব আল হাসানের দল। তাতেই দলের খেলায় বেজায় খুশি টাইগার অধিনায়ক সাকিব।

শনিবার (৭ অক্টোবর) হিমাচল প্রদেশের নান্দনিক ধর্মশালায় টাইগার বোলারদের তোপে ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। জবাব দিতে নেমে মিরাজের ৫৭ ও শান্তর অপরাজিত ৫৯ রানের ইনিংসে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

ম্যাচ শেষে সাকিব আল হাসান বলেন, ‘আমরা যেভাবে খেলেছি তাতে খুব খুশি। আমাদের বিশ্বাস ছিল আমরা উইকেট পেলে, ম্যাচে ফিরে আসতে পারতাম। তবে আফগান ব্যাটারদের জন্য এটা সহজ ছিল না। কিন্তু আমরা যেভাবে ব্যাটিং ও বোলিং করেছি তাতে খুশি।’

বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘আমরা এখানে (ধর্মশালায়) অনুশীলন করেছি। আমাদের এখানে জয়ের ধারাবাহিকতা রাখতে হলে কঠিন আউটফিল্ডের সাথে মানিয়ে নিতে হবে। আমরা তিন-চারজন ফাস্ট বোলার পেয়েছি যারা যে কোনো খেলায় পরিবর্তন আনতে পারে। আমি আশা করি যে, সামনের ম্যাচগুলোতে তারা আরও ভালো বল করবে। তা ছাড়া এটা একটা দীর্ঘ টুর্নামেন্ট। সে (মেহেদী) খুব ভালো খেলছে। শান্তও সবসময় দলের জন্য ভালো পারফর্ম করতে চায়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরা পয়সার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলার হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইন অপচেষ্টা ভেস্তে দিল বিজিবি

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১০

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১১

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১২

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৩

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৪

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৫

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

১৬

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৭

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৮

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

১৯

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

২০
X