স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৬:১৫ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব পত্নীর রহস্যময় স্ট্যাটাস

সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির। ছবি: সংগৃহীত

ভারত বিশ্বকাপে আফগানিস্তানকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। বল হাতে দাপুটে নৈপুণ্যের পর ব্যাট হাতেও দুর্দান্ত ছিলেন টাইগাররা। বাংলাদেশের জয়ের কিছুক্ষণ পরই ফেসুবকে রহস্যময় একটি স্ট্যাটাস দিয়েছেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

শনিবার (৭ অক্টোবর) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। জয়ের মিনিট বিশেক পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে শুধু একটি ইমোজি দিয়ে কাউকে বলতে চেয়েছেন-চুপ থাকো বা শান্ত থাকো।

সাকিব পত্নীর এমন রহস্যময় স্ট্যাস্টাস কাকে উদ্দেশ্য করে লিখেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের আগে বাংলাদেশ দল নির্বাচন নিয়ে যারা সাকিবের সমালোচনা করেছিলেন, তাদেরই মুখ বন্ধ রাখতে চুপ থাকার ইমোজি দিয়েছেন শিশির।

হিমাচলের ধর্মশালায় টস হেরে আগে ব্যাটিং করতে নেমে মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান।

জবাবে মিরাজ ও শান্তর ফিফটিতে ৯২ বল ও ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৫৯ রানে অপরাজিত থাকেন শান্ত। তিন উইকেট ও ফিফটিতে ম্যাচসেরার পুরস্কার পান মিরাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X