স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ১২:২৩ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে ভক্তদের সাকিবপত্নীর ‘খোঁচা’

সাকিব আল হাসান ও শিশির উম্মে আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান ও শিশির উম্মে আল হাসান। ছবি : সংগৃহীত

ভারত বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে কারণ হিসেবে বলা হয়েছে ইনজুরির কারণে টাইগার শিবিরে জায়গা হয়নি ড্যাসিং ওপেনারের। কিন্তু অনেক ভক্ত-সমর্থকরা তামিমকে বিশ্বকাপ থেকে বাদ পড়ার জন্য অধিনায়ক সাকিব আল হাসানকে ভিলেন হিসেবে উল্লেখ করেছেন। আর সেই সকল সমালোচকদেরকে এক প্রকার খোঁচাই দিলেন সাকিব পত্নী শিশির উম্মে আল হাসান।

রোববার (১ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আইসিসির একটি পোস্ট শেয়ার করে ক্যাপশনে সাকিবের স্ত্রী শিশির লিখেছেন, ‘ওহ ড্যাম (ধুর ছাই) মীরজাফর ওখানে কীভাবে গেলো, নিশ্চিত এটা মিথ্যা।’

টি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন, তামিমের বাদ পড়ার বিষয়ে তার কোনো ধরণের ভূমিকায় ছিল না। এমনকি পাঁচ ম্যাচ খেলা কিংবা মিডল অর্ডারে ব্যাটিং করার বিষয়েও কিছু জানতেন না বাংলাদেশ অধিনায়ক।

তবুও সামাজিক যোগাযোগমাধ্যম সমূহে তামিম ইস্যুতে সাকিবকে কটাক্ষ করে মন্তব্য করেছেন ভক্তরা। বিভিন্ন তীর্যক মন্তব্য করার পাশাপাশি বিশ্বসেরা অধিনায়ককে ‘মীরজাফর’ অ্যাখ্যা দিতেও কার্পণ্য করেননি তারা। এরই মধ্যে ভারত বিশ্বকাপে বর্তমান খেলা ক্রিকেটারদের মধ্যে সেরা ৫ উইকেট শিকারি বোলারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটরে পোস্টারবয় সাকিব। আর সেই তালিকা শেয়ার করে সমালোচকদের ‘খোঁচা’ দিয়েছেন সাকিব পত্নী।

বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৪ উইকেট শিকার করেছেন সাকিব। যা তাকে খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারীর মর্যাদা দিয়েছে। ৪৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় ১ নম্বরে আছেন অজি পেসার মিচেল স্টার্ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল : জুবায়ের

আমি রাজনীতি নয়, শিল্প সৃষ্টি করতে এসেছি : সিডনি সুইনি

ধানের শীষে ভোট দিয়ে কায়কোবাদকে নির্বাচিত করার আহ্বান

১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে : মিন্টু

আরও ৬ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

মেয়ের বিয়ে সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ

বন্ধ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, মিটিং-মিছিলে সিএমপির কড়া নিষেধ

বড় পর্দায় আসতে চলেছে নাগিন

প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী মারা গেছেন

কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা

১০

সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয় : ইসি সানাউল্লাহ

১১

সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল হত্যার রহস্য উদ্‌ঘাটন

১২

শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস

১৩

যমজ সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

১৪

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

১৫

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৬

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৭

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

১৮

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত 

১৯

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

২০
X