স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের জয়ের পর মাশরাফী-তামিমের পোস্ট

তামিম ইকবাল ও মাশরাফী বিন মর্তুজা। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল ও মাশরাফী বিন মর্তুজা। ছবি : সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। প্রতিযোগিতায় দাপুটে জয়ে শুভসূচনা পেয়েছে সাকিব আল হাসান বাহিনী। ভারত বিশ্বকাপ অভিযানে দুর্দান্ত শুরু পাওয়ায় টাইগারদের অভিনন্দনের জোয়ারে ভাসাচ্ছেন সাবেক ক্রিকেটাররা।

আফগানিস্তানকে হারানোর পর জয়ের প্রধান দুই সারথী সাকিব ও মিরাজকে প্রশংসা করে পোস্ট করেছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা। নড়াইল এক্সপ্রেস ছাড়াও বিশ্বকাপ স্কোয়াডের জায়গা না পাওয়া ওপেনার তামিম ইকবালও অভিনন্দন জানিয়েছেন ফেসবুকে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে মাশরাফী লিখেছেন, ‘দারুণ শুরু! জয়ের কোনো বিকল্প ছিল না। আফগানরা শুরুটা করেছিল দুর্দান্ত। কিন্তু সাকিব বারবারই বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে এনেছে। মাঝখানে মিরাজের বোলিংয়ে সাথে পেস বোলারদের কম্বিনেশনে একের পর এক উইকেট নিয়ে বাংলাদেশ খেলা নিজেদের হাতেই রেখেছে। সাকিবের বোলিং রোটেশন থেকে শুরু করে ফিল্ড প্লেসিং, এসবের সঙ্গে নিজের বোলিং প্রমাণ করে সে কতটা প্রো-অ্যাক্টিভ। মাঠের ভেতরে চাপের সময়টাতেই নিজের সেরাটা সবসময় বের করে আনে ও।’

সাবেক অধিনায়ক আরও বলেন, ‘মিরাজ বর্তমানে এই দলের সবচেয়ে বড় সম্পদ। দল তাকে যেভাবে চাচ্ছে, সেইভাবেই সে নিজের সেরাটা ঢেলে দিচ্ছে। আবারও বলছি, বাংলাদেশের ফাস্ট বোলিং গ্রুপ এবার আমাদের স্বপ্নের ঘোড়া, তাদের ওপর নির্ভর করছে আমাদের বিশ্বকাপ ভবিষ্যৎ।’

তিনি আরও বলেন, ‘ব্যাটিংয়ে ওপেনাররা রান করেনি ঠিক, তবে অ্যাপ্রোচ খারাপ ছিল না। এখনই তাদের নিয়ে খুব বেশি আলোচনা করাও ঠিক হবে না। সময় মতো যেদিন দরকার, ঠিক সেদিন জ্বলে উঠলেই চলবে। শান্ত যে এখন অনেক পরিণত ও দারুণ ফর্মে আছে, তার প্রমাণ আজকের ব্যাটিং। সময় নিয়ে ব্যাট করে খেলাটা নিজেদের করে নিয়েছে, যেটা আজকের দিনে বেশি প্রয়োজন ছিল। অভিনন্দন বাংলাদেশ। দেখা হবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড!’

বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে নিজের ফেসবুক পেজের এক পোস্টে তামিম ইকবাল লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ! দারুণ শুরু। ধারাবাহিকতা ধরে রাখো শক্তিশালী তরুণরা।’

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার পর তামিম ইস্যুতে বেশ সরগরম ছিল দেশের ক্রিকেটাঙ্গন। টাইগার ওপেনারের আকস্মিক দল থেকে বাদ পড়ায় নানা প্রশ্নের সৃষ্টি হয়। দাবি করা হয়, ফিটনেস ইস্যুর কারণেই তামিমকে স্কোয়াডে নেওয়া হয়নি। তাকে নিয়ে টিম ম্যানেজমেন্টও নাকি কোনো ঝুঁকি নিতে চায়নি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X