বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের অধিনায়কত্বে মুগ্ধ ডেল স্টেইন

ডেল স্টেইন (বাঁয়ে) ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
ডেল স্টেইন (বাঁয়ে) ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করেছে বাংলাদেশ। অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে আফগানদের ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। বাংলাদেশের এমন জয়ের দিনে অধিনায়ক সাকিব আল হাসানের অধিনায়কত্বে মুগ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন।

শনিবার (৭ অক্টোবর) হিমাচল প্রদেশের নান্দনিক ধর্মশালায় টাইগার বোলারদের তোপে ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। জবাবে ৩৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। টাইগারদের পক্ষে শান্ত ৫৯ ও মিরাজ ৫৭ রানের ইনিংস খেলেন।

ডেল স্টেইন বলেন, ‘উপমহাদেশের দলগুলোর ডিএনএ'র মধ্যে স্পিন জিনিসটা আছে। যখনই ওরা বিপদ দেখে, স্পিনার নিয়ে আসে। সাকিবও এখানে ব্যাতিক্রম কিছু করেনি। যখনই ওর মনে হয়েছে উইকেট প্রয়োজন সে স্পিনার (নিজেকে) নিয়ে এসেছে। এরপরই উইকেট পড়তে শুরু হয়। আফগানিস্তান জুটিই গড়তে পারেনি, তারা ড্রিংস ব্রেক শেষেই দ্বিতীয় উইকেট হারায়।’

দক্ষিণ আফ্রিকান পেসার বলেন, ‘আমি গুরবাজকে দেখেছি রাগে ব্যাট ছুঁড়ে মারতে। কিন্তু পরের ওভারেই সে বড় শট খেলতে গিয়ে এক্সট্রা কভারে আউট হয়। এরপর একে একে উইকেট পড়া শুরু হয়। সাকিব খুব ভালোভাবে জানে, কাকে কখন বোলিংয়ে আনতে হবে। পেসারদেরও সে সময়মত নিয়ে আসে। এরপর আবার সে স্পিনে ফিরেছে, অসাধারণ নেতৃত্বগুণ। এই টুর্নামেন্টে এমনটা হয়ে আসছে, অধিনায়ক বুঝতে পারছে কি করতে হবে। নিউজিল্যান্ড বলুন বা বাবরকে দেখুন। আজকে সাকিবও এটাই করেছে। ভালো অধিনায়কত্ব করেছে সে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১০

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১১

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১২

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১৩

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১৪

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৫

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১৬

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১৭

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

১৮

আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

১৯

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

২০
X